AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court: ‘সব জেনেবুঝেই করেছিল…’, ধর্ষণ-মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির, শাস্তি হল না অভিযুক্তের

High Court: সাধারণত ১৮ বছরের আগে বিয়ে সংক্রান্ত কোনও সম্পর্ককেই মান্যতা দেয় না আদালত। নাবালিকা যদি স্বেচ্ছায় কাউকে পছন্দ করে সে ক্ষেত্রেও তার অপরিণত মনস্ক ভাবণার কোন গুরুত্ব সেই অর্থে আদালতের কাছে গ্রাহ্য হয় না।

High Court: 'সব জেনেবুঝেই করেছিল...', ধর্ষণ-মামলায় বড় পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির, শাস্তি হল না অভিযুক্তের
প্রতীকী ছবিImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Feb 22, 2025 | 12:15 PM
Share

মুম্বই: ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের মামলায় জামিন পেলেন অভিযুক্ত। অভিযোগকারী নাবালিকার যে বয়ান সামনে এসেছে, তার উপর ভিত্তি করেই এই নির্দেশ দিল আদালত। জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট ও আরও কয়েকটি আদালতের পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন বিচারপতি। ২০১৯ সাল থেকে জেলে ছিলেন অভিযুক্ত। অবশেষে ছাড়া পাচ্ছেন তিনি।

১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগেই পকসো মামলা হয়েছিল। শুক্রবার সেই মামলাতেই জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি মিলিন্দ যাদবের বেঞ্চে চলছিল শুনানি। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, ওই নাবালিকা যা করেছিলেন, তা জেনেবুঝে, সজ্ঞানেই করেছিলেন। এমনকী অভিযুক্তের সঙ্গে স্বেচ্ছায় তিন রাত কাটিয়েছিলেন বলেও উল্লেখ করেছে আদালত।

২০১৯ সালে বান্দ্রার বাসিন্দা এক নাবালিকা দিদির বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। তিন দিন পর তাকে প্রতিবেশী এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয়। নাবালিকার বয়স তখন মাত্র ১৪। সে জানিয়েছিল যে, ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সেই সম্পর্ক মানতে রাজি ছিল না তার পরিবার। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রতিবেশী ওই যুবককে।

পাঁচ বছর পর সেই যুবকের জামিন মামলায় আদালতের সামনে সাক্ষীদের বয়ান আনা হয়েছে। যেখানে ওই অভিযোগকারী জানায় যে সে নিজের ইচ্ছেয় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। সেই সন্দেহ প্রকাশ করে যে দুই পরিবারের অশান্তি ও তার জেরে প্রতিহিংসার কারণে ওই যুবক গ্রেফতার কি না!

সাধারণত ১৮ বছরের আগে বিয়ে সংক্রান্ত কোনও সম্পর্ককেই মান্যতা দেয় না আদালত। নাবালিকা যদি স্বেচ্ছায় কাউকে পছন্দ করে সে ক্ষেত্রেও তার অপরিণত মনস্ক ভাবণার কোন গুরুত্ব সেই অর্থে আদালতের কাছে গ্রাহ্য হয় না। এই মামলায় সেই ধারণা অনেকটাই বদলে দিয়েছে বলে আইনজীবীদের মত। কলকাতা হাইকোর্টের আইনজীবী সাবির আহমেদ এই ঘটনাকে ব্যতিক্রম হিসেবেই দেখছেন। তাঁর কথায়, এটাকে নিয়ম বলা যায় না। একটি আলাদা মামলা হিসেবেই দেখতে হবে। ওই যুবকের বয়স কম। তার ইতিমধ্যেই পাঁচ বছর সাজা খাটা হয়ে গিয়েছে। মেয়েটির ভালবাসা এখানে গুরুত্ব পেয়েছে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?