AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lashkar Terrorist Encounter: ‘পালাতে পারো কিন্তু লুকতে পারবে না’, লস্কর কম্যান্ডারকে নিকেশ করে বড় বার্তা

Jammu Kashmir Encounter: পাঁচদিন আগে, গত ৩ জুলাই সার্ভিল্যান্স ক্যামেরায় দেখে দুই জঙ্গিকে চিহ্নিত করে সেনাবাহিনী। জাকির গানাই ও লতিফ ভাট নামক দুই জঙ্গিকে ধরতে এরপরই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে বিরাট জঙ্গি দমন অভিযান শুরু করে যৌথ বাহিনী।

Lashkar Terrorist Encounter: 'পালাতে পারো কিন্তু লুকতে পারবে না', লস্কর কম্যান্ডারকে নিকেশ করে বড় বার্তা
নিকেশ লস্কর জঙ্গি।Image Credit: X
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 1:48 PM
Share

শ্রীনগর: উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বিরাট সাফল্য। নিকেশ করা হল লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) শীর্ষ কম্যান্ডারকে। নিহত জঙ্গির নাম জাকির গানাই (Zakir Ganai)। বিগত পাঁচদিন ধরে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) সোপিয়ানে সেনার নজরদারিতে কার্যত বন্দি ছিল এই জঙ্গি। আজ এনকাউন্টারে নিকেশ করা হয় লস্কর জঙ্গিকে।

পাঁচদিন আগে, গত ৩ জুলাই সার্ভিল্যান্স ক্যামেরায় দেখে দুই জঙ্গিকে চিহ্নিত করে সেনাবাহিনী। জাকির গানাই ও লতিফ ভাট নামক দুই জঙ্গিকে ধরতে এরপরই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে বিরাট জঙ্গি দমন অভিযান শুরু করে যৌথ বাহিনী। ফলের বাগানে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতেই, পাল্টা গুলি চালায় বাহিনীও। শুরু হয় এনকাউন্টার।

সেনা সূত্রেই আজ লস্কর জঙ্গি গানাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।  জম্মু-কাশ্মীর পুলিশের তরফেও লস্কর কম্যান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, “তুমি পালাতে পারো, কিন্তু লুকতে পারবে না! সোপিয়ানে পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথ অভিযানে এক লস্কর জঙ্গিকে নিকেশ করা হয়েছে।”

জানা গিয়েছে, দীর্ঘক্ষণ এনকাউন্টার চলার পর নিকেশ করা হয় ওই জঙ্গিকে। আগেই জঙ্গিদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। নিহত জঙ্গির দেহ দক্ষিণ কাশ্মীরের সইদপোরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, উত্তর কাশ্মীরের উরিতে আজ অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে ভারতীয় সেনা। সতর্ক করা হলেও, সেই ব্যক্তি থামেনি। এরপরই সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়। ভারতীয় সেনা এরপর ওই এলাকা চিরুণি তল্লাশি চালায় এবং একটি একে ৫৬ (AK56), গুলি ও গ্রেনেড উদ্ধার করে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন