AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jan Aushadhi Kendra: দরকারি ওষুধও এবার পেয়ে যাবেন রেল স্টেশনেই! বিরাট পদক্ষেপ সরকারের

Indian Railways: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনৌষধী কেন্দ্রে ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ ছাড় পাওয়া যায় ওষুধ কিনলে। ব্রান্ডেড ওষুধের তুলনায় অনেক সস্তায় ওষুধ পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অত্যাবশ্যকীয় ওষুধ- সবই পাওয়া যায় জনৌষধী কেন্দ্রে। 

Jan Aushadhi Kendra: দরকারি ওষুধও এবার পেয়ে যাবেন রেল স্টেশনেই! বিরাট পদক্ষেপ সরকারের
এবার রেল স্টেশনেও পাবেন জরুরি ওষুধ।Image Credit: Getty Image & Pexels
| Updated on: Oct 22, 2026 | 12:06 PM
Share

নয়া দিল্লি: প্রতিদিন ট্রেনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। খাবারের স্টল থেকে টুকটাক সামগ্রীর দোকান- রেল স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থাই রাখা হয় সেই কারণে। তবে হঠাৎ অসুস্থবোধ করলে বা ঘুরতে যাওয়ার আগে লাস্ট মিনিটে কোনও ওষুধের কথা মনে পড়লে আর কোনও উপায় থাকে না। তবে এবার স্টেশনেও সস্তায় ওষুধ পাবেন আপনি।

ট্রেনের যাত্রীদের জন্য ওষুধ সহজলভ্য করতেই এবার স্টেশনে খুলছে জনৌষধী কেন্দ্র। জানা গিয়েছে, দেশের ১২৯টিরও বেশি স্টেশনে এই জনৌষধী কেন্দ্র খোলা হবে। এর ফলে যাত্রীদের আর স্টেশনের বাইরে ফার্মেসিতে যেতে হবে না। স্টেশনের ভিতরেই তারা জনৌষধী কেন্দ্র থেকে ওষুধ কিনতে পারবেন। তাও আবার ব্যাপক ডিসকাউন্টে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনৌষধী কেন্দ্রে ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ ছাড় পাওয়া যায় ওষুধ কিনলে। ব্রান্ডেড ওষুধের তুলনায় অনেক সস্তায় ওষুধ পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অত্যাবশ্যকীয় ওষুধ- সবই পাওয়া যায় জনৌষধী কেন্দ্রে।

রেল স্টেশনগুলিতে জনৌষধী কেন্দ্র থাকলে, সেখান থেকে যাত্রীরা ট্রেনে ওঠার আগে দরকারি ওষুধ কিনতে পারবেন। তাদের স্টেশনের বাইরে যাওয়ার দরকার পড়বে না, ট্রেন মিস হওয়ার ঝুঁকিও থাকবে না।

Follow Us