Kapil Sibal: আরটিআই করে সিসিটিভি ফুটেজ নিজের কাছে রাখুক প্রার্থীরা: কপিল সিব্বল

WB Election 2026: সিব্বল এদিন বাংলার ভোট প্রসঙ্গে বলেন, "মনে হচ্ছে বিজেপির নজর আর অন‍্য কোথাও নেই। তামিলনাডুতে নেই, কেরলে নেই। পশ্চিমবঙ্গ তো ভারতেই? অন‍্য কোথাও তো নয়। দেখে মনে হচ্ছে ওখানে সিজ করা হচ্ছে। ওখানে যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেটা জম্মু-কাশ্মীরেও নেই।"

Kapil Sibal: আরটিআই করে সিসিটিভি ফুটেজ নিজের কাছে রাখুক প্রার্থীরা: কপিল সিব্বল
আইনজীবী কপিল সিব্বলImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 02, 2026 | 4:55 PM

নয়া দিল্লি: ভোটের পর এবার গণনার অপেক্ষা। তার আগে গণনা প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত প্রকাশ্যে এসেছে। শনিবার কমিশনের একটি সার্কুলার নিয়ে মামলা ওঠে সুপ্রিম কোর্টে। আর্জি খারিজ হওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খুলে আরও বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। সিসিটিভি ফুটেজ নিয়েও দাবি জানিয়েছেন তিনি।

সিব্বল এদিন বাংলার ভোট প্রসঙ্গে বলেন, “মনে হচ্ছে বিজেপির নজর আর অন‍্য কোথাও নেই। তামিলনাডুতে নেই, কেরলে নেই। পশ্চিমবঙ্গ তো ভারতেই? অন‍্য কোথাও তো নয়। দেখে মনে হচ্ছে ওখানে সিজ করা হচ্ছে। ওখানে যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেটা জম্মু-কাশ্মীরেও নেই। কোনও যুদ্ধ চলছে নাকি? নির্বাচনই তো চলছে! দেখে মনে হচ্ছে গোটা দেশ একটি রাজ‍্যের বিরুদ্ধে লড়াই করছে।”

গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ নিয়েও এদিন দাবি জানিয়েছেন তিনি। সিব্বল বলেন, সিসিটিভি দিয়ে গণনা কেন্দ্রে যা চলছে, সেটাও রেকর্ড হচ্ছে, তারপরও কেন ভয়?
কেন কমিশন ৪৫ দিনের পর সিসিটিভি ফুটেজ জমা রাখবে না? আগামিদিনে আমরা এই দাবি রাখব সর্বোচ্চ আদালতের সামনে, যে সিসিটিভি ফুটেজ ৪৫ দিনের বেশি সংরক্ষিত রাখতে হবে। আমরা প্রার্থীদেরও বলব আরটিআই করে সেই সিসিটিভি নিজের কাছে রাখতে।

এদিনের মামলায় তৃণমূলের পক্ষে কপিল সিব্বল একাধিক বিষয় নিয়ে সওয়াল করেন সুপ্রিম কোর্টে। সার্কুলারে এ কথা বলা হয়েছে যে একজন রাজ্য সরকারি অফিসার থাকবেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারী নিযুক্ত করা হচ্ছে না।

Follow Us