AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goat Ramp Walk: ব়্যাম্পে হেঁটে ২১ লক্ষ টাকা! কাজু-পেস্তা খাওয়া কিং গোট কাড়ল আকর্ষণ

King Goat: ভোপালের লম্বখেদার ড্রিম গার্ডেনে ছাগলদের ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল সম্প্রতি। সেখানে ছাগলের পালকরা পোষ্যদের এনেছিলেন। একের পর এক ছাগল হেঁটেছে মঞ্চে। তার পর নিলাম করে বিক্রি হয়েছে একাধিক ছাগল। তার মধ্যে দাম পেয়েছে সবথেকে বেশি 'কিং গোট'।

Goat Ramp Walk: ব়্যাম্পে হেঁটে ২১ লক্ষ টাকা! কাজু-পেস্তা খাওয়া কিং গোট কাড়ল আকর্ষণ
প্রতীকী ছবি
| Updated on: Jun 08, 2024 | 2:09 PM
Share

ব়্যাম্পে মডেলদের ক্যাটওয়াকের সঙ্গে কমবেশি সকলেই অবগত। বিশ্বের বিভিন্ন বড় শহরে এ রকম অভিজাত ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। কিন্তু মধ্য প্রদেশের ভোপালে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে। যা দেখে অবাক সকলে। কারণ ওই ফ্যাশন শোতে সুন্দরী বা হ্যান্ডসাম মডেলরা হাঁটেননি। সেখানে ‘ব়্যাম্প ওয়াক’ করতে দেখা গিয়েছে ছাগলদের। এর মধ্যেই এক ছাগল সেখানে অংশ নিয়েছিল, যার দাম উঠেছে ২১ লক্ষ টাকা। তাকে সবাই ডাকছে ‘কিং গোট’ নামে।

ভোপালের লম্বখেদার ড্রিম গার্ডেনে ছাগলদের ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল সম্প্রতি। সেখানে ছাগলের পালকরা পোষ্যদের এনেছিলেন। একের পর এক ছাগল হেঁটেছে মঞ্চে। তার পর নিলাম করে বিক্রি হয়েছে একাধিক ছাগল। তার মধ্যে দাম পেয়েছে সবথেকে বেশি ‘কিং গোট’।

কিং গোট

কিং গোটের পালক হলেন সোহেল আহমেদ। কিংয়ের জন্য বিশেষ যত্ন তিনি নিতেন বলে জানিয়েছেন। এমনকি কাজু, পেস্তাও খাওয়ানো হত ওই ছাগলকে। তার ওজন ১৭৭ কেজি। বিশাল আকারের কিং গোটকে বিক্রি করা হয়েছে ২১ লক্ষ টাকায়। মুম্বইয়েরএক ব্যবসায়ী তা কিনেছেন বলে জানা গিয়েছে।

Follow Us