LK Advani Hospitalized: অসুস্থ লালকৃষ্ণ আদবাণী, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে, কী হয়েছে প্রবীণ নেতার?
LK Advani health update: শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ লালকৃষ্ণ আদবাণীকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে সংক্রমণ থাকায় তাঁকে হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

নয়া দিল্লি: অসুস্থ বিজেপির বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী(LK Advani)। শুক্রবার সন্ধ্যায় তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বুকে সংক্রমণ ধরা পড়েছে ৯৮ বছর বয়সি এই প্রবীণ নেতার। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
কেমন আছেন আদবাণী?
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ লালকৃষ্ণ আদবাণীকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকে সংক্রমণ থাকায় তাঁকে হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আদবাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত
প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগেই আদবাণীর বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত ৭ অক্টোবর সরকারপ্রধান হিসাবে ২৫ বছর পূর্ণ করেন মোদী। সেই উপলক্ষে দিল্লিতে আদবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। প্রবীণ নেতার আশীর্বাদও নেন তিনি।
আদবাণী সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বিজেপির বর্ষীয়ান নেতার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। মোদী লেখেন, কয়েক দশক ধরে জনসেবার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে গভীর ছাপ রেখেছেন আদবাণী। ভারতের অগ্রগতির ভিত মজবুত করতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
