AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress: বুথ ফেরত সমীক্ষার কোনও ডিবেটেই থাকবে না কংগ্রেস! কেন এই সিদ্ধান্ত নিল হাই কমান্ড

Congress decision on Exit Poll: সপ্তম দফার ভোটের ঠিক আগেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কংগ্রেস হাইকমান্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটগ্রহণ পর্ব মেটার পর কোনও বুথ ফেরত সমীক্ষার ডিবেটে অংশ নেবে না কংগ্রেস।

Congress: বুথ ফেরত সমীক্ষার কোনও ডিবেটেই থাকবে না কংগ্রেস! কেন এই সিদ্ধান্ত নিল হাই কমান্ড
মল্লিকার্জুন খাড়্গে। ফাইল ছবি।Image Credit: PTI
| Updated on: May 31, 2024 | 10:31 PM
Share

নয়া দিল্লি: রাত পোহালেই শেষ দফার নির্বাচন। আর ভোটগ্রহণ পর্ব শেষ হলেই প্রকাশ্যে আসবে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। রাজনৈতিক দলগুলি যেমন অপেক্ষায় থাকে এই বুথ ফেরত সমীক্ষার দিকে, তেমনই নজর রাখেন সাধারণ ভোটাররাও। তবে এবার সপ্তম দফার ভোটের ঠিক আগেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কংগ্রেস হাইকমান্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটগ্রহণ পর্ব মেটার পর কোনও বুথ ফেরত সমীক্ষার ডিবেটে অংশ নেবে না কংগ্রেস।

নির্বাচনে কোনও দল কেমন ফল করতে পারে, কত আসন পেতে পারে, তার একটি অনুমান তুলে ধরা হয় বুথ ফেরত সমীক্ষাগুলির মাধ্যমে। বিভিন্ন সমীক্ষক সংস্থা এই বুথফেরত সমীক্ষার পরিসংখ্যান প্রকাশ করে থাকে। এই বুথ ফেরত সমীক্ষাগুলি থেকে জনমতের একটি আভাস পাওয়া যায়। যদিও সেটি যে সবসময় মিলে যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। তবে কংগ্রেস শিবির মনে করছে, লোকসভা ভোটের রেজাল্ট বিরোধীদের ইন্ডিয়া জোটের পক্ষেই যাবে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এমনও দাবি করেছেন যে ৪ জুন ভোটের রেজাল্টের পর এনডিএ জোট থেকে অনেকেই ইন্ডিয়া জোটের দিকে আসতে চাইবেন।

এসবের মধ্যেই আজ কংগ্রেসের হাইকমান্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামিকাল বুথ ফেরত সমীক্ষার কোনও ডিবেটে অংশ নেবে না কংগ্রেস শিবির। কংগ্রেস মুখপাত্র পবন খেরা আজ জানিয়েছেন, ৪ জুন ভোটের ফল প্রকাশের আগে কংগ্রেস কোনও জল্পনা-কল্পনায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ভোটাররা তাঁদের ভোট দিয়েছেন এবং তাদের রায় সুরক্ষিত হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হবে। এর আগে শুধুমাত্র টিআরপির জন্য জল্পনা-কল্পনায় এবং স্লাগফেস্টে জড়ানোর কোনও কারণ আমরা দেখছি না। কংগ্রেস বুথ ফেরত সমীক্ষার ডিবেটে অংশ নেবে না। ৪ জুন থেকে আমরা খুশি মনে বিতর্কে অংশ নেব।”

Follow Us
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...