AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-US War: জর্ডানে হামলায় দুই মার্কিন সেনার মৃত্যু, প্রতিশোধ নিতে আরও ভয়ঙ্কর প্ল্যান ট্রাম্পের?

Iran's Strike in Jordan: শনিবার মার্কিন সেন্ট্রাল কম্যাান্ড বিবৃতি জারি করে জানায় যে জর্ডনে হামলায় দুই সেনার মৃত্যু হয়েছে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ১৬ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। ৪৩০ জনেরও বেশি মার্কিন সেনা আহত যুদ্ধের অভিঘাতে।  

Iran-US War: জর্ডানে হামলায় দুই মার্কিন সেনার মৃত্যু, প্রতিশোধ নিতে আরও ভয়ঙ্কর প্ল্যান ট্রাম্পের?
প্রতীকী চিত্র।Image Credit: PTI
| Updated on: Jul 19, 2026 | 7:00 AM
Share

জর্ডন: ইরান-আমেরিকা যুদ্ধ থামার নাম নেই, উল্টে তা যেন আরও বেড়েই চলেছে। এখন আমেরিকার বন্ধু দেশগুলিতেও হামলা করছে ইরান। শুক্রবার জর্ডনে ইরান লাগাতার ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন বর্ষণ করে। সেই হামলায় প্রাণ হারিয়েছেন দুই মার্কিন সার্ভিস মেম্বার। নিখোঁজ একজন। এই হামলার পরই নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি ভয়ঙ্কর কিছু করবেন এবার?

শনিবার মার্কিন সেন্ট্রাল কম্যাান্ড বিবৃতি জারি করে জানায় যে জর্ডনে হামলায় দুই সেনার মৃত্যু হয়েছে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ১৬ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। ৪৩০ জনেরও বেশি মার্কিন সেনা আহত যুদ্ধের অভিঘাতে।

এই হামলার বদলা নিতে আজ, রবিবার ভোরবেলা থেকে ইরানের উপরে নতুন করে হামলা শুরু করেছে আমেরিকা। ইরানের সিরিক বন্দরের কাছে বিকট শব্দে বিস্ফোরণ শোনা গিয়েছে। আরও বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে বলে খবর। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই এই হামলা হয়েছে।

এদিকে, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই নতুন করে সতর্ক করেছেন আমেরিকাকে। তিনি হুমকির সুরে বলেছেন, যদি আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়ে যায়, তাহলে তাদের এমন শিক্ষা দেবে যা কখনও ভুলতে পারবে না।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি চলাকালীন যখন ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের শেষকৃত্য হচ্ছিল, সেই সময়ই ট্রাম্পের মৃত্যুর দাবি করে উঠেছিল স্লোগান। দিকে দিকে পোস্টার পড়েছে। এমনকী, মার্কিন প্রেসিডেন্ট নিজেও বলেছেন যে তাঁকে খুন করার চেষ্টা করা হতে পারে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন