AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court: ‘ভারতে বৈবাহিক ধর্ষণকে গণ্য করা হয় না’, অভিযুক্ত স্বামীকে রেহাই দিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

High Court: এই মামলার সূত্রপাত নিম্ন আদালত থেকে। সে রাজ্যের একটি নিম্ন আদালতে সর্বপ্রথম স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণ-সহ পণ নেওয়া ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। কিন্তু উভয়পক্ষের যুক্তি-তর্ক শোনার পরেই অভিযুক্ত রেহাই দেয় আদালত।

High Court: 'ভারতে বৈবাহিক ধর্ষণকে গণ্য করা হয় না', অভিযুক্ত স্বামীকে রেহাই দিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 21, 2025 | 3:42 PM
Share

ইন্দোর: বৈবাহিক ধর্ষণের মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখে এক ব্যক্তি বেকসুর খালাস করল মধ্যপ্রদেশ আদালত। বিচারপতি বিনোদ কুমার দ্বিবেদীর ইন্দোর বেঞ্চে উঠেছিল এই মামলা। সেখানেই এমন রায় আদালতের। পাশাপাশি, বিচারপতির পর্যবেক্ষণ, বৈবাহিক ধর্ষণকে ভারতীয় সংবিধানের অপরাধমূলক ধারায় গণ্য করা হয় না। তাই এই নির্দেশ।

এই মামলার সূত্রপাত নিম্ন আদালত থেকে। সে রাজ্যের একটি নিম্ন আদালতে সর্বপ্রথম স্বামীর বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণ-সহ পণ নেওয়া ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। কিন্তু উভয়পক্ষের যুক্তি-তর্ক শোনার পরেই অভিযুক্ত রেহাই দেয় আদালত। নিম্ন আদালতের সেই রায়কেই চ্য়ালেঞ্জ করে উচ্চ আদালতে দ্বারস্থ হন স্ত্রী। কিন্তু সেখানেও ধাক্কা।

উল্লেখ্য, বৈবাহিক ধর্ষণ ভারতীয় আইনবিধি অনুযায়ী অপরাধ হিসাবে গণ্য হবে কি না সেই গতবছরই সুপ্রিম কোর্টে আবেদন জমা করেছিল খোদ কেন্দ্র সরকার। সেই আবেদন পত্রে বলা হয়, বর্তমানে দেশে যে ধর্ষণ-বিরোধী আইন আছে, সেটাই যথেষ্ট। আলাদা করে বৈবাহিক ধর্ষণ-বিরোধী আইন প্রয়োজন নেই। হলফনামায় কেন্দ্র আরও বলে, এই বিষয়টা যতটা না আইনি ইস্যু, তার চেয়েও বেশি সামাজিক। সব রাজ্য বা সংশ্লিষ্ট আইন বিভাগের সঙ্গে আলোচনা ছাড়া এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিবাহ হওয়ার পর এই ধরণের অভিযোগ উঠলে সমাজে অন্যরকম প্রভাব পড়বে।

Follow Us
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!