PM Narendra Modi Birthday: ‘আপনার জীবন প্রত্যেক ভারতীয়দের কাছে অনুপ্রেরণা’, প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনে শুভেচ্ছা মহাআর্যমান সিন্ধিয়ার
PM Modi 76th Birthday: প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশের জনগণকে তাদের বাড়িতে 'আশীর্বাদের প্রদীপ' জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নিজের শহর ভাদনগর ও বারাণসী থেকেও বাইক র্যালি শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে ভাদনগর থেকে বাইক র্যালির সূচনা করেন।

নয়া দিল্লি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৬ বর্ষ পূরণ করলেন প্রধানমন্ত্রী। তাঁর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে সেবা সংকল্প অনুষ্ঠান পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহাআর্যমান সিন্ধিয়া।
আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে মহাআর্যমান সিন্ধিয়া তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার জীবন প্রত্যেক ভারতীয়দের কাছে অনুপ্রেরণা- জাতীয় সেবার পথে অক্লান্তভাবে ও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যেতে থাকুন। ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশের জনগণকে তাদের বাড়িতে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর নিজের শহর ভাদনগর ও বারাণসী থেকেও বাইক র্যালি শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে ভাদনগর থেকে বাইক র্যালির সূচনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ একাধিক দেশের রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রী মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
মহাআর্যমন সিন্ধিয়া-
মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহাআর্যমন সিন্ধিয়া। মাত্র ২৯ বছর বয়সে মহাআর্যমান সিন্ধিয়া মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। ১৯৫৭ সালের পর তিনিই সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছেন। তিনি গোয়ালিয়রের রাজপরিবারের সদস্য; তাঁর বাবা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর ঠাকুর্দা মাধবরাও সিন্ধিয়া-ও এমপিসিএ-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০২২ সালে আর্যমান গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিডিসিএ)-এর সহ-সভাপতি হিসাবে তাঁর ক্রিকেট জীবন শুরু করেন এবং একই বছরে এমপিসিএ-এর আজীবন সদস্য হন। ২০২৪ সালে তিনি মধ্য প্রদেশ টি-টোয়েন্টি লীগ চালু করেন।
