AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devendra Fadnavis: পাঁচ লক্ষ কোটির অর্থনীতি হবে মহারাষ্ট্র! টার্গেট সেট করলেন ফড়ণবীস

Devendra Fadnavis on Vikshit Maharashtra: বর্তমানে বিজেপির ইস্তেহারের অন্যতম লক্ষ্য এই পাঁচ লক্ষ কোটির অর্থনীতি তৈরি করা। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ২০২৪ সালের মধ্যে দেশকে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লক্ষ কোটির অর্থনীতির দেশে পরিণত করবেন তিনি। যদিও করোনার জেরে সেই ডেডলাইন এখন পিছিয়ে হয়েছে ২০২৭ সাল।

Devendra Fadnavis: পাঁচ লক্ষ কোটির অর্থনীতি হবে মহারাষ্ট্র! টার্গেট সেট করলেন ফড়ণবীস
দেবেন্দ্র ফড়ণবীসImage Credit: সংগৃহিত (Social Media)
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 9:43 AM
Share

মুম্বই: পাঁচ লক্ষ কোটির অর্থনীতি হবে একা মহারাষ্ট্র। বিশ্বের অনেক দেশকে পিছনে ফেলার স্বপ্ন বুনছে বাণিজ্য নগরী। সম্প্রতি Money9 আয়োজিত Financial Freedom Summit 2026 অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। বর্তমানে বিজেপির ইস্তেহারের অন্যতম লক্ষ্য এই পাঁচ লক্ষ কোটির অর্থনীতি তৈরি করা। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ২০২৪ সালের মধ্যে দেশকে পাঁচ ট্রিলিয়ন বা পাঁচ লক্ষ কোটির অর্থনীতির দেশে পরিণত করবেন তিনি। যদিও করোনার জেরে সেই ডেডলাইন এখন পিছিয়ে হয়েছে ২০২৭ সাল।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের দাবি, ২০৪৭ সালের মধ্য়ে তাঁর রাজ্যকে পাঁচ লক্ষ কোটির অর্থনীতিতে পৌঁছে দেবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আজ মহারাষ্ট্রের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আমাদের রাজ্য়ের অর্থনীতি দেশের আর সকল রাজ্যের তুলনায় সর্বোচ্চ। কিন্তু আমরা যদি এক মুহূর্তের জন্য মনে করি, মহারাষ্ট্র একটি রাজ্য নয়, বরং পৃথক দেশ। তা হলে দেখা যাবে, অনেক দেশের থেকেও আমরা এগিয়ে।”

কিন্তু কীভাবে হবে পাঁচ লক্ষ কোটি টাকার অর্থনীতির স্বপ্নপূরণ? সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দিয়ে সেই পথও মেপে দিয়েছেন ফড়ণবীস। একটি তিন পর্যায়ের ‘রোডম্যাপ’ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তা এখনও ক্রমশপ্রকাশ্য। এদিন মুখ্য়মন্ত্রী আরও বলেন, “বিদেশী বিনিয়োগ হোক বা সর্বাধিক সংখ্যক পরিকাঠামোগত প্রকল্প, কর্মসংস্থান হোক বা স্টার্টআপ — মহারাষ্ট্র সর্ব পরিসরে প্রথমে। মহারাষ্ট্রের এই উন্নয়নের সংজ্ঞা যা এককালে শুধুমাত্র মুম্বই এবং পুনেতে সীমাবদ্ধ ছিল, এখন রাজ্যের প্রতিটি জেলায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।” সাম্প্রতিকালে গড়চিরোলি, নন্দুরবার, জলগাঁওয়ের মতো মহারাষ্ট্রের প্রান্তিক এলাকাতে বিনিয়োগ শুরু হয়েছে বলে জানান তিনি।

Follow Us