CEC Gyanesh Kumar: ‘রক্ষাকবচ থাকা উচিত নয়’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় গৃহীত মহুয়ার অভিযোগ

Mahua Moitra Complaint Against Gyanesh Kumar: অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মহুয়া। তিনি জানান, এই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি অবিলম্বে কোনও আইনি পদক্ষেপ না নেয়, তবে বিষয়টি নিয়ে জল বহুদূর গড়াবে এবং তাঁরা পরবর্তী সম্ভাব্য সমস্ত আইনি ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করবেন।

CEC Gyanesh Kumar: রক্ষাকবচ থাকা উচিত নয়, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় গৃহীত মহুয়ার অভিযোগ
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় মহুয়া মৈত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 24, 2026 | 4:12 PM

নয়া দিল্লি:  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার এফআইআর (FIR) দায়ের করার উদ্দেশ্যে তিনি থানায় গেলেও শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সাধারণ অভিযোগপত্র হিসাবে তা গ্রহণ করা হয়।

থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমার নিজের অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি ‘চুরি’ করেছেন বলেও বিস্ফোরক দাবি করেন তৃণমূল সাংসদ। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে, এমন ব্যক্তির পদমর্যাদাজনিত বিশেষ কোনও রক্ষাকবচ থাকা উচিত নয়।

অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মহুয়া। তিনি জানান, এই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি অবিলম্বে কোনও আইনি পদক্ষেপ না নেয়, তবে বিষয়টি নিয়ে জল বহুদূর গড়াবে এবং তাঁরা পরবর্তী সম্ভাব্য সমস্ত আইনি ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, বুধবারই ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র একটি প্রতিবেদন জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। তাতে বড়সড় বিতর্কের মুখে পড়েন জ্ঞানেশ কুমার।  সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, একই দিনে নাকি চার বার প্রশ্ন তুলেছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। নেপথ্যে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ অর্থাৎ SIR। অভিযোগ, অভিযোগ, তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা না করে এবং পুরো কমিশনকে অন্ধকারে রেখেই একতরফাভাবে নিজের ইচ্ছেমতো সমস্ত সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর পরই সরব হন বিরোধীরা। CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। এই প্রতিবেদনকে হাতিয়ার করে এবার থানায় পৌঁছলেন মহুয়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us