AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রঙ মাখাতে বারণ করেছিল শুধু, লাইব্রেরিতেই গলা টিপে খুন করে দিল ‘ওরা’!

Crime: সামনেই চাকরির পরীক্ষা। তাই লাইব্রেরিতে মন দিয়ে পড়ছিল হংসরাজ। হঠাৎ সেখানে হাজির হয় তিন যুবক। তারা জোর করে রঙ মাখাতে যায় বছর পঁচিশের ওই যুবককে। কিন্তু সে কোনওভাবেই রাজি ছিল না।

রঙ মাখাতে বারণ করেছিল শুধু, লাইব্রেরিতেই গলা টিপে খুন করে দিল 'ওরা'!
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Mar 14, 2025 | 7:03 AM
Share

জয়পুর: ‘বুরা না মানো, হোলি হ্যায়’! এই একটা কথা বলেই জোরজুলুম করে গায়ে রঙ দিয়ে দেন অনেকে। তবে সকলে রঙ নাও মাখতে চাইতে পারেন। তাই বলে খুন? গায়ে রঙ দেওয়া নিয়ে আপত্তি জানাতেই এক যুবককে গলা টিপে খুন করল তিন যুবক।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। সামনেই চাকরির পরীক্ষা। তাই লাইব্রেরিতে মন দিয়ে পড়ছিল হংসরাজ। হঠাৎ সেখানে হাজির হয় তিন যুবক। তারা জোর করে রঙ মাখাতে যায় বছর পঁচিশের ওই যুবককে। কিন্তু সে কোনওভাবেই রাজি ছিল না। অভিযুক্তরা জোরাজুরি করলে তীব্র আপত্তি জানায় ওই যুবক। ব্যস, এরপরই শুরু। অশোক, বাবলু ও কালুরাম নামক ওই তিন অভিযুক্ত যুবক মিলে মারধর শুরু করে হংসরাজকে। মাটিতে ফেলে বেল্ট দিয়ে আঘাত, লাথি মারে তারা। এরপর গলা টিপে খুন করে ওই যুবককে।

খুনের পরই পালিয়ে যায় তিন অভিযুক্ত। এদিকে, খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও গ্রামবাসীরা। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারি, মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যের সরকারি চাকরির দাবি করা হয়। রাত ১টা পর্যন্ত অবরোধ চলে। শেষে পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...