AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kailash Mansarovar Yatra: মানস সরোবর যেতে চাইছেন? এই নথিগুলি না থাকলে বিপদ, নয়া নির্দেশিকা জারি বিদেশমন্ত্রকের

MEA advisory on Kailash Mansarovar Yatra: বিদেশমন্ত্রকের দাবি, সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় তীর্থযাত্রী নেপালে গিয়ে আটকে পড়েছেন। কারণ, তাঁদের কাছে চিনে (China) প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা ও বাধ্যতামূলক ট্রাভেল পারমিট ছিল না। পরে তাঁরা সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার পরই তীর্থযাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক।

Kailash Mansarovar Yatra: মানস সরোবর যেতে চাইছেন? এই নথিগুলি না থাকলে বিপদ, নয়া নির্দেশিকা জারি বিদেশমন্ত্রকের
কৈলাশ-মানস সরোবর যাত্রাImage Credit: PTI
| Updated on: Jun 28, 2026 | 1:20 PM
Share

নয়া দিল্লি: কৈলাশ-মানস সরোবরে (Kailash Mansarovar Yatra) যাওয়ার পরিকল্পনা করেছেন? বিশেষ করে ট্যুর অপারেটরের মাধ্যমে যাঁরা ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাঁদের সতর্ক করে দিল বিদেশমন্ত্রক (MEA)। ভ্রমণের সময় কোনও প্রয়োজনীয় নথি নিতে ভুলে গেলে পুরো প্ল্যানটাই ভেস্তে যেতে পারে। গন্তব্যস্থলে না পৌঁছে মাঝপথেই ফিরে আসতে হতে পারে আপনাকে। এবার ভ্রমণকারীদের সতর্ক করতেই বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক।

কেন এই সতর্কবার্তা?

বিদেশমন্ত্রকের দাবি, সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় তীর্থযাত্রী নেপালে গিয়ে আটকে পড়েছেন। কারণ, তাঁদের কাছে চিনে (China) প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা ও বাধ্যতামূলক ট্রাভেল পারমিট ছিল না। পরে তাঁরা সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার পরই তীর্থযাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক।

নির্দেশিকায় কী বলা হয়েছে?

বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যাত্রা শুরুর আগে গোটা সফরের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। প্রয়োজনীয় নথিগুলি হল বৈধ ভিসা, চিনে প্রবেশের অনুমতিপত্র (Entry Permit) এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি অনুমোদন। মন্ত্রকের মতে, প্রয়োজনীয় এই নথিগুলি ছাড়া যাত্রা শুরু করলে মাঝপথে আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

ট্যুর অপারেটর বাছাইয়ে সতর্কতা

বিদেশ মন্ত্রক তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছে, যে ট্যুর অপারেটরের মাধ্যমে যাত্রা করছেন, তা সরকারি ভাবে অনুমোদিত কি না, তা আগে নিশ্চিত করতে হবে। অনুমোদিত সংস্থার মাধ্যমে বুকিং করলে ভিসা, পারমিট ও অন্যান্য ভ্রমণ সংক্রান্ত নথিপত্র সঠিকভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

কারা বিশেষভাবে সতর্ক থাকবেন?

সতর্কবার্তা মূলত তাঁদের জন্য, যাঁরা সরকারি ব্যবস্থার বাইরে বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস-মানস সরোবর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন। বিদেশ মন্ত্রকের পরামর্শ, শুধুমাত্র মৌখিক আশ্বাসের উপর ভরসা না করে যাত্রার আগে ভিসা, পারমিট ও সমস্ত নথি যাচাই করে নিতে হবে। বিদেশ মন্ত্রকের মতে, প্রয়োজনীয় সব অনুমোদন ও নথি হাতে পাওয়ার পরেই কৈলাশ-মানস সরোবর যাত্রা শুরু করা উচিত। তবেই অযথা হয়রানি, বিলম্ব বা মাঝপথে আটকে পড়ার মতো সমস্যা থেকে রেহাই মিলবে।

Follow Us