AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

What India Thinks Today: ‘মোদী হ্যয় তো গ্যারান্টি হ্যয়’ স্লোগান কতটা শক্তিশালী, বোঝাবেন ধর্মেন্দ্র প্রধান

What India Thinks Today: সত্তা সম্মেলনের সিংহভাগ অধিবেশনই রাজনৈতিক হবে। অংশ নেবেন রাজনীতির বিশেষজ্ঞরা। আগামী লোকসভা ভোট নিয়ে তাঁরা তাঁদের বক্তব্য রাখতে পারেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই কনক্লেভে অংশ নেবেন। মোদী সরকার নিয়ে তাঁর উপলব্ধি তথা নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে পারেন তিনি।

What India Thinks Today: 'মোদী হ্যয় তো গ্যারান্টি হ্যয়' স্লোগান কতটা শক্তিশালী, বোঝাবেন ধর্মেন্দ্র প্রধান
‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। Image Credit: TV9 Bangla
| Updated on: Feb 24, 2024 | 5:11 PM
Share

নয়াদিল্লি: ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (What India Thinks Today) কনক্লেভের দ্বিতীয় সংস্করণ এবার। প্রথম বছর ব্যাপক সাড়া ফেলেছিল টিভি নাইন নেটওয়ার্কের এই গ্লোবাল সামিট। ২৫ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে এই সামিট। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দু’দিন ‘গ্লোবাল সামিট’-এর আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন অর্থাৎ ২৭ তারিখ হবে ‘সত্তা সম্মেলন’।

সত্তা সম্মেলনের সিংহভাগ অধিবেশনই রাজনৈতিক হবে। অংশ নেবেন রাজনীতির বিশেষজ্ঞরা। আগামী লোকসভা ভোট নিয়ে তাঁরা তাঁদের বক্তব্য রাখতে পারেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই কনক্লেভে অংশ নেবেন। মোদী সরকার নিয়ে তাঁর উপলব্ধি তথা নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে পারেন তিনি।

এই ‘সত্তা সম্মেলন’-এ ‘মোদী হ্যয় তো গ্যারান্টি হ্যয়’ সেশনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বলতে পারেন। একইসঙ্গে মোদী সরকারের গত ১০ বছরের যে অভিজ্ঞতা-উপলব্ধি, তারও উল্লেখ থাকতে পারে বক্তব্যে। আর কয়েকদিনের মধ্যে দেশে লোকসভা ভোটের দামামা বেজে যাবে। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলগুলি তাদের ভোটপ্রচারও শুরু করবে। কেন্দ্রীয় মন্ত্রী এ বিষয়েও নিজের মতামত জানাতে পারেন।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তৃতীয়বারের জয়ের লক্ষ্যে কাজ করছে। এনডিএ এবার ৪০০ আসন পার করবে বলে প্রধানমন্ত্রী মোদীর মুখেও স্লোগান শোনা গিয়েছে। বিভিন্ন জনসভায় ‘মোদীর গ্যারান্টি’-র কথা বলেছেন নমো। আর ‘মোদী হ্যয় তো গ্যারান্টি হ্যয়’ স্লোগানকে সামনে রেখে ভোট প্রচার করছে বিজেপি। কনক্লেভে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলতে পারেন ঠিক কী কারণে তাঁদের দল ‘মোদী হ্যয় তো গ্যারান্টি হ্যয়’ স্লোগান সামনে রেখে প্রচার চালাচ্ছেন।

দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক টিভিনাইন-এর ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর ‘সত্তা সম্মেলনে’ অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। এছাড়াও বিজেপি শাসিত ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন অধিবেশনে। আম আদমি পার্টির দুই রাজ্য পঞ্জাব ও দিল্লির মুখ্যমন্ত্রীও থাকবেন। আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে পারেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে এই কনক্লেভ।

Follow Us