Prahlad Joshi on Congress: ‘বাটন হোক বা ব্যালট-রেজাল্ট একই’, কংগ্রেসের ‘শূন্য’ খাতা নিয়ে খোঁচা প্রহ্লাদ জোশীর

MLC Election Results: এ দিন বিধান পরিষদের ফলাফল প্রকাশের পরই দেখা যায়, উত্তর প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র ও বিহার- কোনও রাজ্যেই খাতা খুলতে পারেনি কংগ্রেস। এই ফল নিয়ে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, "বাটন হোক বা ব্যালট-রেজাল্ট একই। কংগ্রেস সম্পূর্ণ ওয়াশআউট হয়ে গিয়েছে। দেশজুড়ে ২৮ বিধান পরিষদ নির্বাচনে শূন্য আসনে জিতেছে।"   

Prahlad Joshi on Congress: বাটন হোক বা ব্যালট-রেজাল্ট একই, কংগ্রেসের শূন্য খাতা নিয়ে খোঁচা প্রহ্লাদ জোশীর
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।Image Credit source: PTI

|

Oct 28, 2026 | 7:18 PM

নয়া দিল্লি: কংগ্রেসের শোচনীয় হার। চার রাজ্যে বিধান পরিষদের নির্বাচনে ২৮টির মধ্য়ে একটি আসনেও জিততে পারল না কংগ্রেস। বিরোধী দলের এই ফলাফল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী-সকলেই কংগ্রেসকে খোঁচা দিলেন।

এ দিন বিধান পরিষদের ফলাফল প্রকাশের পরই দেখা যায়, উত্তর প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র ও বিহার- কোনও রাজ্যেই খাতা খুলতে পারেনি কংগ্রেস। এই ফল নিয়ে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “বাটন হোক বা ব্যালট-রেজাল্ট একই। কংগ্রেস সম্পূর্ণ ওয়াশআউট হয়ে গিয়েছে। দেশজুড়ে ২৮ বিধান পরিষদ নির্বাচনে শূন্য আসনে জিতেছে।”

তিনি লেখেন, “যে দল নিরলসভাবে ‘ভোট চুরি’র তত্ত্ব প্রচার করে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করায়, সেই দলই একটিও আসন জিততে পারেনি। এমনকী কর্নাটকেও, যেখানে তারা ক্ষমতায় রয়েছে, সেখানে নিজেদের এক বিদায়ী সদস্যের আসনেও হারতে হয়েছে। কংগ্রেস প্রায়ই ইভিএম নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কিন্তু ব্যালট পেপারে ভোট হলেও ফল একই থাকে।”

প্রহ্লাদ জোশী আরও বলেন, “জনতার রায় নিজেদের বিরুদ্ধে গেলেই কংগ্রেস ব্যবস্থা বা নির্বাচন প্রক্রিয়াকে দোষারোপ করে। কিন্তু কোনও অজুহাতই মানুষের দেওয়া রায়কে আড়াল করতে পারে না। রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বের উচিত বারবার নির্বাচনে ব্যর্থতার পরেও অনিয়মের অভিযোগ তুলে সরব না হয়ে, নিজেদের ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনা করা।”

Loading...
Unable to load recommendations.
Follow Us