AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prateek Yadav Passes Away: অখিলেশের পরিবারে শোকের ছায়া, মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে

Mulayam Singh Yadav's younger Son Passes Away: এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে প্রতীক যাদবকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হলে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এদিন ভোরে ফের অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি।

Prateek Yadav Passes Away: অখিলেশের পরিবারে শোকের ছায়া, মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে
প্রয়াত প্রতীক যাদব
| Updated on: May 13, 2026 | 8:42 AM
Share

লখনউ: সৎ ভাইকে হারালেন অখিলেশ যাদব। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের। বুধবার ভোরে লখনউয়ের সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংকটজনক অবস্থায় প্রতীককে সিভিল হাসপাতালে আনা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। প্রতীক যাদব ছিলেন বিজেপি নেত্রী তথা উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি অপর্ণা যাদবের স্বামী। প্রতীকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সিভিল হাসপাতালের ডিরেক্টর জিপি গুপ্তা জানিয়েছেন, বুধবার ভোর ৫টা নাগাদ তাঁরা খবর পান প্রতীক অসুস্থ। সঙ্গে সঙ্গে প্রতীকের বাড়িতে চিকিৎসকদের একটি টিম যায়। সেখানে গিয়ে চিকিৎসকরা দেখেন, মুলায়মের ছোট ছেলের অবস্থা সংকটজনক। সাড়ে ৫টার দিকে সিভিল হাসপাতালে আনা হয় প্রতীককে। চিকিৎসক জিপি গুপ্তা বলেন, “চিকিৎসকরা সবরকম চেষ্টা করেছিলেন। কিন্তু, প্রতীককে বাঁচানো সম্ভব হয়নি।” ময়নাতদন্তের পরই প্রতীকের মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

জানা গিয়েছে,  এক সপ্তাহ আগে অসুস্থতার কারণে প্রতীক যাদবকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হলে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। মেদান্তয় প্রতীকের চিকিৎসা চলাকালীন অখিলেশ যাদব এবং ডিম্পল যাদবও তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

কে প্রতীক যাদব?

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে হলেন প্রতীক যাদব। ফলে সম্পর্কে অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক। তাঁর পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু, নিজে রাজনীতি থেকে দূরে থাকতেন প্রতীক। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। সমাজ মাধ্যমে নিজের ফিটনেস সংক্রান্ত ফোটো ও ভিডিয়ো শেয়ার করতেন। ২০১৬ সালে লখনউয়ে তিনি প্রথম জিম খোলেন প্রতীক। ২০১১ সালে অপর্ণার সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের এক কন্যা রয়েছে। অপর্ণা ২০২২ সালে বিজেপিতে যোগ দেন। কয়েকমাস আগেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করবেন বলে ঘোষণা করেছিলেন প্রতীক।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি