AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Leena Gangopadhyay: ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ, সরকার বদল হতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ইস্তফা লীনার

Leena Gangopadhyay Resigns: মাসদেড়েক আগেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে যাতে কোনও 'প্রভাব' খাটানোর অভিযোগ না উঠে, সেজন্য সেইসময় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। তবে পরে আর ইস্তফা দেননি। এবার সরকার বদল হতে সেটাই করলেন।

Leena Gangopadhyay: ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ, সরকার বদল হতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ইস্তফা লীনার
লীনা গঙ্গোপাধ্যায়
| Edited By: | Updated on: May 13, 2026 | 7:34 AM
Share

কলকাতা: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে বিতর্কে টলিউডের একাংশ নিশানা করেছিলেন তাঁকে। সেইসময়ই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তৃণমূলের আমলে একাধিক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর রাজ্যে পালাবদলের পরই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন তিনি।

লীনা গঙ্গোপাধ্যায় একাধারে চিত্রনাট্যকার ও লেখক। তাঁর প্রযোজনা সংস্থাও রয়েছে। তিনি তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ২০২৩ সালের জুলাইয়ে তাঁকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন করা হয়। এ বছরের জুলাইয়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, রাজ্যে পালাবদলের পর ইস্তফা দিলেন লীনা। ওয়াকিবহাল মহল বলছে, নতুন সরকারে নারী ও শিশুবিকাশ মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল। তারপরই লীনার পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

তবে মাসদেড়েক আগেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে প্রাণ হারান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সিরিয়াল ছিল। রাহুলের মৃত্যুর পর লীনা দাবি করেছিলেন, জলে নেমে শুটিংয়ের দৃশ্য ছিল না। রাহুল নিজেই নেমেছিলেন সমুদ্রে। পরে জানা যায়, শুটিং করার সময়ই জলে তলিয়ে যান রাহুল।

লীনা-সহ প্রযোজনা সংস্থার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। টলিউডের একাংশ লীনার বিরুদ্ধে সরব হন। রাহুলের মৃত্যুর তদন্তে যাতে কোনও ‘প্রভাব’ খাটানোর অভিযোগ না উঠে, সেজন্য সেইসময় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। তবে পরে আর ইস্তফা দেননি। এবার সরকার বদল হতে সেটাই করলেন।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি