AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Vijay: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দুদিনের মধ্যেই তৃষার ছবি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিজয়! ভাঙলেন দীর্ঘদিনের নিয়ম

CM Vijay approves special morning shows for Suriya and Trisha's movie Karuppu. English Headline Key Phrase: Vijay allows 9 AM shows for Karuppu: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন বিজয়। সুরিয়া ও তৃষার নতুন ছবি 'করুপ্পু'র জন্য সকাল ৯টার বিশেষ শো-এর অনুমতি দিলেন তিনি।

CM Vijay: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দুদিনের মধ্যেই তৃষার ছবি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিজয়! ভাঙলেন দীর্ঘদিনের নিয়ম
কী বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন তিনি?
| Updated on: May 13, 2026 | 8:49 AM
Share

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাত্র দুদিন হল। কিন্তু নিজের পুরনো জগত অর্থাৎ চলচ্চিত্র দুনিয়ার প্রতি টান যে এখনও অটুট, তা বুঝিয়ে দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (Joseph Vijay। সৌজন্যে সুরিয়া এবং তৃষা কৃষ্ণান অভিনীত আসন্ন অ্যাকশন ড্রামা ‘করুপ্পু’। দীর্ঘদিনের প্রথা ভেঙে এই ছবির জন্য সকাল ৯টার স্পেশাল শো-এর অনুমতি দিয়ে দিলেন তিনি। সাধারণত তামিলনাড়ুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে খুব ভোরে বা সকালে বড় ছবির শো রাখা এড়িয়ে চলা হয়। কিন্তু বিজয় বুঝিয়ে দিলেন, তিনি শুধু রাজনীতির ময়দানেই নয়, বিনোদন জগতের নাড়িই নক্ষত্র খুব ভালো বোঝেন।

আরজে বালাজি পরিচালিত ‘করুপ্পু’ ছবিটি আগামী ১৪ মে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। মঙ্গলবার সন্ধ্যায় ছবির নির্মাতারা সমাজমাধ্যমে একটি বিশেষ পোস্ট করে এই খুশির খবরটি ভাগ করে নেন। সেখানে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয় নিজের দপ্তরে বসে কাজ করছেন। সেই ছবির সঙ্গেই নির্মাতারা লিখেছেন, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থিরু জোসেফ বিজয়কে অসংখ্য ধন্যবাদ। তাঁর বিশেষ অনুমতির কারণেই ‘করুপ্পু’র ফার্স্ট ডে ফার্স্ট শো শুরু হবে সকাল ৯টা থেকে।”

তামিলনাড়ুর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। বড় কোনও তারকার সিনেমা মুক্তি পেলেই ভক্তদের উন্মাদনা চরমে পৌঁছায়। অনেক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে সকালে শো চালানোর অনুমতি দিতে পুলিশ প্রশাসন হিমশিম খায়। তবে বিজয়ের এই গ্রিন সিগন্যাল সিনেমা হল মালিক এবং ডিস্ট্রিবিউটরদের মুখে হাসি ফুটিয়েছে।

ছবির নায়িকা তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের অফ-স্ক্রিন রসায়ন নিয়ে সমাজমাধ্যমে চর্চার শেষ নেই। গিল্লি, কুরুভি থেকে শুরু করে হালের ‘লিও’— এই জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনকি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তৃষার উপস্থিতি নতুন করে জল্পনার ইন্ধন জুগিয়েছিল। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে আসা যাবতীয় অভিযোগ বা গুঞ্জন নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে ‘করুপ্পু’ ছবির জন্য মুখ্যমন্ত্রীর এই দরাজ মনোভাব অনুরাগীদের নতুন করে কথা জল্পনা তৈরি করেছে।

আরজে বালাজির লেখা ও পরিচালনায় এই ছবিতে সুরিয়া ও তৃষা ছাড়াও রয়েছেন ইন্দ্রানস, ন্যাটি এবং স্বাসিকার মতো একঝাঁক তারকা। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন সাই অভয়ঙ্কর। ১৪ মে প্রেক্ষাগৃহে ছবিটি কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি