AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tahawwur Rana: পাকা চুল, বাদামী পোশাক-এই সেই তাহাউর, প্রথম দিনেই আদালতে বড় প্রমাণ জমা দিল NIA, পরের ধাপ কী?

Tahawwur Rana-NIA: ২০০৮ থেকে ২০২৫। ১৭ বছর পর তাহাউর শাস্তি পেতে পারে মুম্বই হামলার চক্রান্ত করার জন্য, যা নিরাপরাধ ১৬৬ জনের প্রাণ কেড়েছিল। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে পা রাখা মাত্রই তাহাউরকে গ্রেফতার করে এনআইএ।

Tahawwur Rana: পাকা চুল, বাদামী পোশাক-এই সেই তাহাউর, প্রথম দিনেই আদালতে বড় প্রমাণ জমা দিল NIA, পরের ধাপ কী?
তাহাউর রানা।Image Credit: PTI
| Updated on: Apr 11, 2025 | 6:44 AM
Share

নয়া দিল্লি: পাকা চুল, মাঝে পড়েছে টাক। গাল ভর্তি লম্বা পাকা দাড়ি। বাদামী রঙের ওভারঅলে দেখা মিলল তাহাউর রানার। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ছিল এই তাহাউরই। দীর্ঘ সময় ধরে আমেরিকার জেলে বন্দি থাকার পর অবশেষে ভারতে প্রত্যর্পণ সম্ভব হল। আর দিল্লিতে পা রাখতেই তাঁকে হেফাজতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। প্রকাশ্যে আনা হলেও, তাঁর মুখ প্রকাশ করা হল না।

বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে পা রাখা মাত্রই তাহাউরকে গ্রেফতার করে এনআইএ। সন্ধেতেই বিশেষ আদালতে পেশ করা হয় তাঁকে। আপাতত ১৮ দিনের এনআইএ হেফাজতেই পাঠানো হয়েছে মুম্বই হামলার প্রধান চক্রীকে। সূত্রের খবর, আপাতত তিহাড় জেলের স্পেশাল সেলে রাখা হবে তাহাউরকে। তদন্তের স্বার্থে পরে তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে।

আদালতে কী বলল এনআইএ?

২০০৮ থেকে ২০২৫। ১৭ বছর পর তাহাউর শাস্তি পেতে পারে মুম্বই হামলার চক্রান্ত করার জন্য, যা নিরাপরাধ ১৬৬ জনের প্রাণ কেড়েছিল। বৃহস্পতিবার আদালতে যখন পেশ করা হয় তাহাউরকে, তখন তদন্তকারী সংস্থা একাধিক জোরাল তথ্য প্রমাণ জমা দেয়, যাতে স্পষ্ট মুম্বই হামলায় সরাসরি যোগ ছিল তাহাউরের।

জানা গিয়েছে, তাহাউরের পাঠানো একাধিক ইমেইল জমা দেওয়া হয়েছে আদালতে। এনআইএ আদালতে জানিয়েছে, কীভাবে ষড়যন্ত্র করেছিল, তা জানার জন্য তাহাউরকে জেরা করা জরুরি। অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ, খুন, প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনেও তাহাউরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তাহাউরের প্রত্যর্পণে একদিকে যেখানে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে তাঁর সফল কূটনীতির জন্য, অন্যদিকে কংগ্রেসের দাবি, ইউপিএ জমানাতেই তাহাউরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, তাই এনডিএ-র কৃতিত্ব নেওয়া উচিত নয়। কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, আগামী ৬ মাসের মধ্যেই তাহাউরের বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের