AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smoking: বিমানের শৌচাগারে গিয়ে বিড়িতে সুখটান, ধোঁয়া দেখতে পেয়েই যা হল তারপর…

Mumbai Airport: টেক-অফের কিছুক্ষণ পরে ওই ব্যক্তি শৌচাগারে যান। মিনিট তিনেক পর বেরিয়েও আসেন। এদিকে দরজা খুলতেই ধোঁয়া বের হতে শুরু করে। কড়া গন্ধ আসতে শুরু করে। এরপর বিমানসেবিকারা শৌচাগারে গিয়ে বিড়ির টুকরো খুঁজে পান।

Smoking: বিমানের শৌচাগারে গিয়ে বিড়িতে সুখটান, ধোঁয়া দেখতে পেয়েই যা হল তারপর...
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Mar 06, 2024 | 9:42 AM
Share

মুম্বই: অনেকক্ষণ ধরে মনটা উশখুশ করছিল, শৌচাগারে গিয়ে ধরিয়েই ফেললেন বিড়ি। সবে সুখটান দিতে শুরু করেছেন, এমন সময়ই দরজায় টোকা। শৌচাগার থেকে শুধু বের-ই করা হল না, তুলে দেওয়া হল পুলিশের হাতেও। বিড়ি খাওয়া কি অপরাধ? অবশ্যই। যদি তা বিমানে হয়। আর সেই কাণ্ডই ঘটিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহম্মদ ফরকুদ্দিন মহম্মদ আমরুদ্দিন নামক বছর বিয়াল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ওই ব্যক্তি বিমানের শৌচাগারে গিয়ে বিড়ি খাচ্ছিলেন।

জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে এই ঘটনাটি ঘটেছে। টেক-অফের কিছুক্ষণ পরে ওই ব্যক্তি শৌচাগারে যান। মিনিট তিনেক পর বেরিয়েও আসেন। এদিকে দরজা খুলতেই ধোঁয়া বের হতে শুরু করে। কড়া গন্ধ আসতে শুরু করে। এরপর বিমানসেবিকারা শৌচাগারে গিয়ে বিড়ির টুকরো খুঁজে পান। এরপরই ওই ব্যক্তিকে সতর্ক করা হয় তাঁর আইনবিরুদ্ধ কার্যকলাপের জন্য। মুম্বইয়ে বিমান অবতরণ করতেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, এর আগে গত বছর বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল বিমানে বিড়ি পানের জন্য।

Follow Us