AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাঝ আকাশে তখন বিমান, খবর এল ‘বোমা রাখা আছে’, ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে

Bomb Threat: রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। নিউইয়র্কের দিকে যাত্রা শুরু করতেই হঠাৎ খবর আসে, বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানে খবর দেওয়া হয়।

মাঝ আকাশে তখন বিমান, খবর এল 'বোমা রাখা আছে', ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে
ফাইল চিত্রImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 9:24 AM
Share

নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। মাঝ আকাশ থেকেই তড়িঘড়ি রুট বদলিয়ে জরুরি অবতরণ করানো হল দিল্লি বিমানবন্দরে। যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে বিমান। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে নিউইয়র্কগামী বিমানে বোমা রাখা আছে বলে উড়ো খবর আসে। সঙ্গে সঙ্গে বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়। যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তড়িঘড়ি বিমানের রুট বদল করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমান বন্দর সূত্রে খবর, রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। নিউইয়র্কের দিকে যাত্রা শুরু করতেই হঠাৎ খবর আসে, বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমানে খবর দেওয়া হয়। এরপরই বিমানটি ঘুরিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বর্তমানে বিমানটি তল্লাশি করছে বম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং দিল্লি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয়পত্রও। তবে এখনও পর্যন্ত বিমানের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। এই বিষয়ে এয়ারলাইন্সের তরফেও কোনও বিবৃতি জারি করা হয়নি।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!