AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বিনামূল্যে বিমার ঘোষণা, কিন্তু বাংলার প্রবীণদের কাছে ক্ষমা চাইলেন মোদী

PM Narendra Modi: মঙ্গলবার আয়ুর্বেদ দিবস। সেই উপলক্ষে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর। এ দিন  নয়া দিল্লির 'অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ' প্রাঙ্গণ থেকে সকল দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য একনজরে...

PM Narendra Modi: বিনামূল্যে বিমার ঘোষণা, কিন্তু বাংলার প্রবীণদের কাছে ক্ষমা চাইলেন মোদী
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীImage Credit: Facebook
| Updated on: Oct 29, 2024 | 4:33 PM
Share

স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উদ্যোগে প্রতিবছর মহা আরম্বড়ের সঙ্গে যোগ দিবস পালিত হয়। এবছর অন্যথা হয়নি। আর মঙ্গলবার আয়ুর্বেদ দিবস। সেই উপলক্ষে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর। এ দিন  নয়া দিল্লির ‘অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ’ প্রাঙ্গণ থেকে সকল দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য একনজরে

সর্বশেষ তথ্য উপরে…

  1. নরেন্দ্র মোদী: তবে দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণদের নাগরিকদের কাছে আমি ক্ষমা চাইছি আপনাদের সেবা করতে পারব না। কারণ, দিল্লিতে যে সরকার আছে, আর বাংলার সরকার এই আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে না। এরা রাজনীতি করছে নিজের রাজ্যেরই অসুস্থ মানুষদের সঙ্গে। এটাকে মানবতা বলে না। এর জন্য আমার কষ্ট হয়। দিল্লি ও বাংলার প্রবীণ নাগরিকরা আমার কথা নিশ্চয়ই শুনছেন।
  2. নরেন্দ্র মোদী: ভোটের সময় আমি গ্যারান্টি দিয়েছিলাম ৭০ বছরের উর্ধ্বে সকল বৃদ্ধ মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভূক্ত করব। আজ এই গ্যারান্টি পূরণ হবে। এখন ৭০ বছরের উর্ধ্বে সকল বৃদ্ধ মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। এর মধ্যে কোনও বিধি নিষেধ নেই। গরিব-মধ্যবিত্ত সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন।
  3. নরেন্দ্র মোদী: গরিবদের ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যের খরচ সরকার দেবে। ৪ কোটি মানুষ এই পরিষেবা পাচ্ছেন।
  4. নরেন্দ্র মোদী: আগে স্বাস্থ্য নিয়ে গরিবদের চিন্তা করতে হত। ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবেন নাকি শরীরের খেয়াল রাখবেন বুঝতে পারতেন না। আমি আমার গরিব ভাই বোনদের এই পরিস্থিতিতে দেখেতে পারতাম না। সেই কষ্ট থেকেই আমি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছি।
  5. নরেন্দ্র মোদী: আজ ১৩ হাজার কোটির স্বাস্থ্য পরিষেবার সংক্রান্ত বিভিন্ন পরিষেবার উদ্বোধন করা হল।
  6. নরেন্দ্র মোদী: কেন্দ্র সরকার স্বাস্থ্য নীতির পাঁচটা স্তম্ভ ঠিক করেছে। প্রথমটি প্রিভেন্টিভ হেলথ কেয়ার। অর্থৎ শরীর খারাপের পূর্বেই নিজেকে রক্ষা। দ্বিতীয়, সঠিক সময়ে অসুখ নির্ধারণ করা, তৃতীয় স্বল্প খরচে ওষুধ, চতুর্থ, ছোট ছোট শহরে ভাল স্বাস্থ্য় পরিষেবা, চিকিৎসকদের সংখ্যা বাড়ানো, পঞ্চম, স্বাস্থ্য সেবায় টেকনোলজির ব্যবহার।
  7. নরেন্দ্র মোদী: আজ ১৫০ থেকেও বেশি দেশে আয়ুর্বেদ দিবস পালিত হচ্ছে। এটাই প্রমাণ আয়ুর্বেদের প্রতি কীভাবে মানুষের আকর্ষণ বেড়েছে। শুধু তাই নয়, এই নতুন ভারত তার প্রাচীণ চিন্তা কীভাবে গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।
  8. নরেন্দ্র মোদী: পাঁচশো বছর পর অযোধ্যায় রামলালার মন্দিরে হাজারো প্রদীপ জ্বলবে। একটা অদ্ভুত উৎসব হবে। এমন দীপাবলি হবে যে, আমাদের রাম ফের আমাদের বাড়ি আসবে। আর অপেক্ষা ১৪ বছরের নয় ৫০০ বছরে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। ধনতেরাসের ভারতীয় সংস্কৃতীর জীবন দর্শনের প্রতীক। আমাদের ঋষিরা বলেছেন ‘আরোগ্য পরম ভাগ্য’। এই প্রাচীণ চিন্তা আজ আয়ুর্বেদ দিবসের রূপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে।

Follow Us