AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy Police Search: ‘খুঁজুন, কোথায় আছে খুঁজে নিন’, পুলিশ খোঁজ করতেই ঝাঁঝিয়ে উঠলেন অভিষেকের আপ্তসহায়কের শাশুড়ি

Police search for Abhishek Banerjee aide Sumit Roy: জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি মামলায় পরিপ্রেক্ষিতে অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে খুঁজছে পুলিশ। জমি দুর্নীতি মামলায় কয়েকদিন আগে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। এখন সুমিত কোথায় গা ঢাকা দিয়েছেন, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। 

Sumit Roy Police Search: 'খুঁজুন, কোথায় আছে খুঁজে নিন', পুলিশ খোঁজ করতেই ঝাঁঝিয়ে উঠলেন অভিষেকের আপ্তসহায়কের শাশুড়ি
কী বললেন সুমিত রায়ের শাশুড়ি? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2026 | 9:49 PM
Share

শ্রীরামপুর: কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়? শনিবার কলকাতায় অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ তল্লাশি চালিয়েছিল। পাওয়া যায়নি সুমিতকে। হুগলির শ্রীরামপুরে শ্বশুরবাড়িতে কি রয়েছেন অভিষেকের আপ্তসহায়ক? এই নিয়ে সংবাদমাধ্যম জানতে চাওয়ায় ঝাঁঝিয়ে উঠলেন সুমিত রায়ের শাশুড়ি। রীতিমতো আঙুল উঁচিয়ে বললেন, “খুঁজুন। খুঁজে নিন কোথায় রয়েছে।” দাবি করলেন, সুমিত এদিন তাঁদের বাড়িতে আসেননি। 

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরে রাত ৩টে নাগাদ পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। ডাকাডাকিতে কেউ সাড়া না দিলে ভাঙা হয় বাড়ির বাইরের দরজার তালা। তবে সুমিতের খোঁজ মেলেনি। সকাল ৮টার পর পুলিশ বেরিয়ে যায় অভিষেকের বাড়ি থেকে।

তারপর থেকে কোথাও খোঁজ মেলেনি সুমিতের। শ্বশুরবাড়িতে তিনি গা ঢাকা দিয়েছেন কি না, সেই প্রশ্ন উঠে। শ্রীরামপুর পৌরসভার বিবেকানন্দ সরণিতে সুমিতের শ্বশুরবাড়ি। এখানে যাতায়াত রয়েছে তাঁর। নির্বাচনের পরও সুমিত বেশ কয়েকবার এসেছেন শ্বশুরবাড়িতে। তবে গতকাল বা এদিন সুমিত শ্রীরামপুরে আসেননি বলে দাবি করেন তাঁর শাশুড়ি।

কী বললেন সুমিতের শাশুড়ি?

সুমিত কোথায় গিয়েছেন, জানতে চাওয়ায় সংবাদমাধ্যমের উপর রেগে যান সুমিতের শাশুড়ি। এদিন সুমিত তাঁদের বাড়িতে আসেননি জানিয়ে তিনি বলেন, “আগে হাজারবার এসেছে। আজকে কোথা থেকে আসবে?” এখন কোথায় সুমিত? প্রশ্ন শুনেই ঝাঁঝিয়ে উঠলেন সুমিতের শাশুড়ি। বললেন, “এখন কোথায় আপনারা খুঁজে নিন। আপনাদের পুলিশ আছে, প্রশাসন আছে। বিশাল সাম্রাজ্য সব আছে। খুঁজুন। কোথায় আছে খুঁজে নিন।”

জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি মামলায় পরিপ্রেক্ষিতে অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে খুঁজছে পুলিশ। জমি দুর্নীতি মামলায় কয়েকদিন আগে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। এখন সুমিত কোথায় গা ঢাকা দিয়েছেন, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Follow Us