National Export Excellence Awards: রাজধানীর বুকে ‘ন্যাশনাল এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’, সম্মানিত হলেন বিশিষ্টরা
National Export Excellence Awards: গোটা বছর ধরে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দুর্দান্ত কাজের জন্য বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ পুরষ্কার। স্কিল কাউন্সিল অব ইন্ডিয়ার ইলেকট্রনিক সেক্টরের অন্তর্গত দেশব্যাপী বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গকে পুরষ্কৃত করা হয় এই বর্ণাঢ্য, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষা, স্বনির্ভরতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয় এই পুরষ্কার প্রদান অনুষ্ঠান থেকে।

নয়া দিল্লি: রাজধানী দিল্লিতে আয়োজিত হয়ে গেল ‘ন্যাশনাল এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’। প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। গোটা বছর ধরে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দুর্দান্ত কাজের জন্য বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ পুরষ্কার। স্কিল কাউন্সিল অব ইন্ডিয়ার ইলেকট্রনিক সেক্টরের অন্তর্গত দেশব্যাপী বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গকে পুরষ্কৃত করা হয় এই বর্ণাঢ্য, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষা, স্বনির্ভরতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয় এই পুরষ্কার প্রদান অনুষ্ঠান থেকে।
#WatchNow: দিল্লিতে আয়োজিত ন্যাশনাল এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড-এর ঝলক, দেখে নিন এক নজরে।
WATCH LIVE: https://t.co/Z9cGg0jLNU#NationalExportExcellenceAward | #TV9Bangla pic.twitter.com/rrelQjnuE7
— TV9 Bangla (@Tv9_Bangla) January 17, 2024
‘ন্যাশনাল এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’-এর সন্ধ্যায় এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। বর্ণাঢ্য এক নৃত্য পরিবেশন করা হয় অনুষ্ঠানে। ন্যাশনাল এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস -২০২৪ হল দেশের অন্যতম বড় জাতীয় স্তরের একটি পুরষ্কার। নিজস্ব ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে এই সম্মাননা। তথ্য ও প্রযুক্তি থেকে শুরু করে হার্ডওয়্যার, স্টার্ট আপ সেক্টর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্টজনদের হাতে এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরষ্কার তুলে দেওয়া হয়।
বিভিন্ন ক্যাটেগরিতে এদিন পুরষ্কৃত করা হয়েছে বিশিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলিকে। ক্যাটেগরির তালিকায় রয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে দক্ষতা, ব্যবসায়িক বৈশিষ্ট, পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে শুরু করে সামাজিক প্রভাব, অভিনব উদ্ভাবন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট থেকে শুরু করে আরও অনেককিছু।
এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলেরও। তবে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার কারণে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারেননি। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহারও এই অনুষ্ঠানে থাকার কথা ছিল। তবে গুরুত্বপূর্ণ একটি কাজের কারণে তিনিও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
