AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Karnataka: বেঙ্গালুরুতে SIR-ধাক্কা, বাদ পড়তে চলেছে অর্ধেক ভোটারই! কী যুক্তি দিল কমিশন?

Election Commission of India: বেঙ্গালুরু দক্ষিণে সবথেকে বেশি ভোটারের বাস। এদের মোট সংখ্যার মধ্যে ৫১.১৮ শতাংশই অর্থাৎ ১০.৯৭ লাখ ভোটারের নাম  অসংগ্রহীত হিসাবে চিহ্নিত হয়েছে। বেঙ্গালুরু সেন্ট্রালে এই সংখ্যাটা ৯.০৪ লাখ এবং উত্তরে ১০.৯৫ লাখ ভোটার। 

SIR in Karnataka: বেঙ্গালুরুতে SIR-ধাক্কা, বাদ পড়তে চলেছে অর্ধেক ভোটারই! কী যুক্তি দিল কমিশন?
কেন এত নাম বাদ পড়ছে?Image Credit: PTI
| Updated on: Aug 07, 2026 | 9:13 AM
Share

  বেঙ্গালুরু: এসআইআর (SIR) শুরু হতেই চিন্তায় পড়েছে কর্নাটক (Karnataka)। রাজ্যের তথা দেশের তথ্য প্রযুক্তি হাব বেঙ্গালুরুতে (Bengaluru) এসআইআরে নাম বাদ যাচ্ছে অর্ধেকের বেশি ভোটারের।  বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন প্রক্রিয়া শুরু হতেই উঠে এল এই চিত্র। কেন বেঙ্গালুরুর অর্ধেক শহরেরই ভোটারদের নাম বাদ পড়ছে?

দেশজুড়েই চলছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন (Special Intensive Revision)। বিহার থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, গোয়া সহ একাধিক রাজ্যেই এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার কর্নাটকেও শুরু হয়েছে এসআইআরের কাজ। ২০২৮ সালে রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন। তার আগেই এসআইআর হচ্ছে। আর সেখানেই দেখা গেল, বেঙ্গালুরুর অর্ধেক ভোটারের নাম বাদ পড়ছে এসআইআরে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, যাদের নাম বাদ পড়ছে, তারা এনুমারেশনের সময় হয় অনুপস্থিত ছিলেন বা স্থানান্তরিত হয়েছেন কিংবা তাদের নাম অন্যত্র ভোটার তালিকায় রয়েছে। এছাড়া মৃত ও অবৈধ ভোটারদের নামও বাদ দেওয়া হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু শহরতলিতে ৪০.২১ লাখ ভোটার রয়েছে। এদের মধ্যে ৫৫.৩৯ শতাংশের এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে। বাকি ৪৪.৬১ শতাংশ অর্থাৎ ১৭.৯৩ লাখ ভোটারের নাম অসংগ্রহীত হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকায় এই সংখ্যা আরও বেশি। বেঙ্গালুরু দক্ষিণে সবথেকে বেশি ভোটারের বাস। এদের মোট সংখ্যার মধ্যে ৫১.১৮ শতাংশই অর্থাৎ ১০.৯৭ লাখ ভোটারের নাম  অসংগ্রহীত হিসাবে চিহ্নিত হয়েছে। বেঙ্গালুরু সেন্ট্রালে এই সংখ্যাটা ৯.০৪ লাখ এবং উত্তরে ১০.৯৫ লাখ ভোটার।

সব মিলিয়ে বেঙ্গালুরু শহরতলিতে মোট ৪৮.৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে খসড়া তালিকায়। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এএসডিডিও (ASDDO) ক্যাটেগরিতে চিহ্নিত হওয়া মানেই তাদের নাম যে ডিলিট হয়ে যাবে, তা নয়। যারা অনুপস্থিত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, মৃত হিসাবে চিহ্নিত হয়েছেন, তারা ভোটার তালিকায় সংশোধনের সুযোগ পাবেন। ৮ অগস্টের মধ্যে বিএলও এবং ইআরও-র কাছে আবেদন করলে, তারা যাচাই করে ভুল এএসডিডিও ফিরিয়ে নিতে পারে।

কর্নাটক রাজ্যে মোট ৫.৫৪ কোটি ভোটার রয়েছে। ১০০ শতাংশ এনুমারেশন ফর্মই বিলি করে দেওয়া হয়েছে বিএলও-দের। এর মধ্যে ৯৯.৯৯ শতাংশ ডিজিটাইজডও হয়ে গিয়েছে। রাজ্যের মোট ভোটারের অনুপাতে ১৯.৯৩ শতাংশ অর্থাৎ ১.১ কোটি ভোটারের নাম এএসডিডিও হিসাবে চিহ্নিত।

কর্নাটকের ভোটার তালিকার মধ্যে ৬৬.৪৩ লাখ ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে, মৃত ভোটারের সংখ্যা ১৬.৩২ লাখ। ১৬.১২ লাখ ভোটারের খোঁজ পাওয়া যায়নি। ৬.৯৩ লাখ ভোটারের নাম অন্যত্র রয়েছে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?