AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bike Taxi Rules: পেট্রোল বাইক চলবে না, ইলেকট্রিক স্কুটিই চালাতে হবে! বাইক-ট্যাক্সি চালকদের জন্য বড় নির্দেশ

Electrification of Bike Taxi: সম্প্রতি বাইক ট্যাক্সির মাধ্যমে কর্মসংস্থান প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করী রাজ্যগুলিকে অনুরোধ করেছেন যে ব্যক্তিগত বাইকও যেন বাইক ট্যাক্সি হিসাবে চালানোর অনুমতি দেওয়া হয়।  এতে প্রায় ৮ কোটি মানুষের জন্য কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ তৈরি করতে পারে।

Bike Taxi Rules: পেট্রোল বাইক চলবে না, ইলেকট্রিক স্কুটিই চালাতে হবে! বাইক-ট্যাক্সি চালকদের জন্য বড় নির্দেশ
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Oct 06, 2026 | 4:28 PM
Share

মুম্বই: উবার বা র‍্যাপিডো, ইন ড্রাইভে বাইক ট্যাক্সি যারা চালান, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বাইক ট্যাক্সি চালকদের জন্য কড়া নির্দেশ। পেট্রোল চালিত বাইক নিয়ে আর বাইক-ট্যাক্সি পরিষেবা দেওয়া যাবে না। বৈদ্যুতিন বা ইলেকট্রিক বাইকই ব্যবহার করতে হবে।

এই নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। বাইক ট্যাক্সি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে রাজ্যে বাইক ট্যাক্সি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ধাপে ধাপে বাইকগুলিকে ইলেকট্রিক বাইকে পরিবর্তিত করতে হবে। এর জন্য রাজ্য সরকার নয় মাস সময় ধার্য করেছে।

মহারাষ্ট্র পরিবহন বিভাগ রাজ্যের সমস্ত আঞ্চলিক পরিবহন কার্যালয় (আরটিও) এবং অস্থায়ী বাইক-ট্যাক্সি লাইসেন্সধারী অ্যাগ্রিগেটরদের নির্দেশ জারি করেছে।

মহারাষ্ট্র পরিবহন বিভাগ ‘মহারাষ্ট্র বাইক ট্যাক্সি বিধিমালা, ২০২৫’-এর অধীনে অস্থায়ী লাইসেন্সের জন্য আবেদনকারী বা লাইসেন্সপ্রাপ্ত অ্যাগ্রিগেটরদের জন্য নয় মাসের সময় দিয়েছে। দুটি ধাপে এই কাজ করতে হবে, প্রথমে লক্ষ্য থাকবে ছয় মাসের সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য।তারপরে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত আরও তিন মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে অ্যাগ্রিগেটরদের ১০০ শতাংশ ইলেকট্রিক বাইক চালু করতে হবে।

এই সিদ্ধান্তটি শুধু অ্যাগ্রিগেটরদেরই নয় , বাইক ট্যাক্সি চালকদেরও ইলেকট্রিক বাইকে রূপান্তরিত করার জন্য সময় দেবে। এর ফলে বাইক চালকদের উপরে বোঝা কমবে।

সম্প্রতি বাইক ট্যাক্সির মাধ্যমে কর্মসংস্থান প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করী রাজ্যগুলিকে অনুরোধ করেছেন যে ব্যক্তিগত বাইকও যেন বাইক ট্যাক্সি হিসাবে চালানোর অনুমতি দেওয়া হয়।  এতে প্রায় ৮ কোটি মানুষের জন্য কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ তৈরি করতে পারে।

Follow Us