AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime News: জিম থেকে ফেরার পথে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে খুন যুবক

Noida: জিম থেকে ফেরার পথেই প্রকাশ্য দিবালোকে মাঝরাস্তায় গাড়ির মধ্যে খুন হলেন ৩০ বঠর বয়সি যুবক সুরজ ভান। শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়ডার সেক্টর ১০৪-এ। ৩ মোটরবাইক আরোহী চলন্ত অবস্থায় গাড়ির মধ্যে থাকা ওই যুবককে গুলি করে খুন করেছে বলে অভিযোগ।

Crime News: জিম থেকে ফেরার পথে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে খুন যুবক
প্রতীকী চিত্রImage Credit: TV9 Bangla
| Updated on: Jan 19, 2024 | 8:50 PM
Share

নয়ডা: জিম সেন্টার থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। মাঝপথে গাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়ডার ১০৪ সেক্টরে। কয়েকজন মোটরবাইক আরোহী চলন্ত গাড়ির ভিতরে থাকা ওই যুবককে গুলি করে খুন করে। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানায়, মৃত যুবকের নাম সুরজ ভান (৩০)। নয়ডার ১০৪ সেক্টরে গাড়ির মধ্যেই তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। চালকের আসনে তিনি বসেছিলেন। সুরজের গাড়ি চলন্ত অবস্থাতেই ৩ মোটরবাইক আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। মোট ৫ রাউন্ড গুলি করা হয় বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সুরজকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

তবে কারা, কেন সুরজের উপর গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। নয়ডার ডিসিপি হরিশ চান্দের জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। নয়ডা পুলিশের ৪টি দল পৃথকভাবে তদন্তে নেমেছে। খুনের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই গ্রেটার নয়ডায় নারায়ানার কাছে গুলি করে খুন করা হয় ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে। অজ্ঞাতপরিচিত কয়েকজন প্রকাশ্য রাস্তায় তাঁকে গুলি করে খুন করে বলে অভিযোগ। সেই ঘটনার একদিন পর ফের সুরজ ভানের হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?