AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Session Update: খালি হচ্ছে INDIA জোটের আসন, বাদল অধিবেশনে ফাঁকা মাঠেই ‘গোল’ করবে সরকার?

Opposition on Delimitation Bill: ডিলিমিটেশন বিল নিয়ে এবার সরকারকে সমর্থনের ইঙ্গিত শরদ পওয়ারের এনসিপি-র। ফের বদলের ইঙ্গিত মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি সমীকরণেও। ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি-র শীর্ষ নেতৃত্ব।

Parliament Session Update: খালি হচ্ছে INDIA জোটের আসন, বাদল অধিবেশনে ফাঁকা মাঠেই 'গোল' করবে সরকার?
শরদ পওয়ারের NCP কেন্দ্রের পাশে। আরও একা হচ্ছে কংগ্রেস?Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 16, 2026 | 12:12 PM
Share

নয়া দিল্লি: সংসদ অধিবেশন নিয়ে টানটান উত্তেজনা। আসন্ন বাদল অধিবেশনে (Parliament Monsoon Session) গুরুত্বপূর্ণ বিল পাস নিয়ে চরম তৎপরতা শুরু শাসক শিবিরে। অন্যদিকে, বিল নিয়ে অবস্থানের ইস্যুতে আরও ভাঙ্গনের মুখে ইন্ডিয়া জোট (INDIA Alliance)।

আগামী ২০ জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। তার আগে আগামীকাল, ১৭ জুলাই এনডিএ-র গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, নিট (NEET), ইথানল, রাম মন্দির-সহ একাধিক ইস্যুতে বিরোধী আক্রমণের মুখে এনডিএ শরিক দলের সাংসদের প্রতিরোধের এক সুর নিশ্চিত করতেই বৈঠক। একই সঙ্গে আলোচনা হবে একাধিক বিলের স্ট্র্যাটেজি নিয়েও।

অন্যদিকে, ডিলিমিটেশন বিল নিয়ে এবার সরকারকে সমর্থনের ইঙ্গিত শরদ পওয়ারের এনসিপি-র। ফের বদলের ইঙ্গিত মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি সমীকরণেও। ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি-র শীর্ষ নেতৃত্ব।

জানা গিয়েছে, সব রাজ্যে একযোগে পঞ্চাশ শতাংশ আসন বৃদ্ধি হলে এই বিলকে সমর্থন করবে এনসিপি। দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে এই কথা জানিয়েছেন।

সংসদে অস্তিত্বের সংকটে রয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোট ছেড়েছে ডিএমকে, আম আদমি পার্টি। এবার বর্ষীয়ান শরদ পাওয়ার হাত ছাড়লে বিরোধী বৃত্তে আরও একা হবে কংগ্রেস। যদিও সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ইন্ডিয়া জোটে আলোচনা করেই বিল নিয়ে নিজেদের অবস্থান ঠিক করবেন তারা।

Follow Us