AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airport: কালবৈশাখীর এমন দাপট, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদের একাংশ, অল্পের জন্য বাঁচল প্রাণ

Ceiling Collapsed: আচমকাই বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ায় প্রচণ্ড আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই চিৎকার-চেচামেচি, কান্নাকাটি শুরু করেন। ছাদ ভেঙে পড়ার বিপত্তির জেরে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছয়টি বিমানকেও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।

Airport: কালবৈশাখীর এমন দাপট, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদের একাংশ, অল্পের জন্য বাঁচল প্রাণ
ভেঙে পড়ছে বিমানবন্দরে ছাদ।Image Credit: Twitter
| Updated on: Apr 01, 2024 | 6:04 AM
Share

গুয়াহাটি: দুপুর অবধি আকাশ রোদ ঝলমলেই ছিল। বেলা গড়াতেই আকাশের কোণে কালো মেঘ। আর সন্ধে হতে হতেই সেই মেঘ ঝড় নিয়ে এল। আচমকা ঝড় ও তার সঙ্গে তুমুল বৃষ্টির জেরেই লণ্ডভণ্ড সবকিছু। ঝড়-বৃষ্টির এমনই দাপট যে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদ।

রবিবার সন্ধেয় অসমের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে। প্রবল ঝড়-বৃষ্টির দাপটেই ছাদ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।

আচমকাই বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ায় প্রচণ্ড আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই চিৎকার-চেচামেচি, কান্নাকাটি শুরু করেন। ছাদ ভেঙে পড়ার বিপত্তির জেরে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছয়টি বিমানকেও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ভিডিয়ো। দেখা যাচ্ছে, বাইরে তখন তুমুল ঝড়-বৃষ্টি চলছে। তার মাঝেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একটা বড় অংশ। বিমানের অপেক্ষায় বসে থাকা যাত্রীরা বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতেও দেখা যায়।

বিমানবন্দরের মুখ্য আধিকারিক উৎপল বড়ুয়া জানিয়েছেন, ঝড়ের দাপটে বাইরে একটি গাছ উপড়ে পড়েছে। তার আঘাতেই বিমানবন্দরের ছাদের একাংশও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে ঝড়বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ছয়টি বিমানকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে কলকাতা ও আগরতলায়।

Follow Us
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?