AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali University: হল পুষ্পবৃষ্টি, চলল রঙের খেলা! হোলি ঘিরে উৎসবের মরসুম পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে

Patanjali University: তবে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের এই হোলি কিন্তু সাধারণের থেকে অনেকটা আলাদা। হোলি বা দোল মানেই রঙের খেলা। নানা রঙে মাখামাখির মধ্যে দিয়েই উৎসব পালন। তবে এই বিশ্ববিদ্যালয়ে এই হোলির সংজ্ঞা একটু অন্যরকম।

Patanjali University: হল পুষ্পবৃষ্টি, চলল রঙের খেলা! হোলি ঘিরে উৎসবের মরসুম পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে
পতঞ্জলি বিশ্ববিদ্যালয়Image Credit: ফাইল চিত্র
| Updated on: Mar 13, 2025 | 11:38 PM
Share

হরিদ্বার: পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে হোলি ঘিরে উৎসবের আমেজ। সেজে উঠেছে গোটা ক্যাম্পাস চত্বর। আয়োজন হয়েছে বিশেষ অনুষ্ঠানেরও। বৃহস্পতিবার, এই প্রসঙ্গেই একটি বিবৃতি জারি করে তারা। সেখানে বলা হয়, বিশ্ববিদ্য়ালয়ের আচার্য বাবা রামদেব ও উপাচার্য বালকৃষ্ণ তদারকিতেই প্রতিষ্ঠানের প্রাঙ্গনে আয়োজন হয়েছে হোলির। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘বসন্ত নবসৃষ্ট’।

তবে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের এই হোলি কিন্তু সাধারণের থেকে অনেকটা আলাদা। হোলি বা দোল মানেই রঙের খেলা। নানা রঙে মাখামাখির মধ্যে দিয়েই উৎসব পালন। সারাবছরের বেরঙিন জীবনে, রঙের ছোঁয়া দেয় হোলি। তবে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে এই হোলির সংজ্ঞা একটু অন্যরকম।

সেখানে রং তো থাকছেই, সেই সঙ্গেই আবার যোগ হচ্ছে ‘পুষ্পবৃষ্টি’। এদিন রঙের সঙ্গেই একে অপরের দিকে ফুল ছোড়াছুড়ির করতে দেখা গেল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও অন্যান্য কর্মীদেরও। আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণও।

এদিন এই পবিত্র উৎসবে যোগ দিয়ে রামদেব বলেন, ‘হোলি শুধু রঙের খেলা নয়। এটা সামাজিক সম্প্রীতি, ভালবাসা, ভ্রাতৃত্ববোধ ও সর্বপরী মন্দের বিরুদ্ধে ভালর জয়ের প্রতীকও।’ এরপরই তিনি পড়ুয়াদের কাছে আর্জি রেখে বলেন, ‘হোলির সময় আমাদের শরীর থেকে বাজে চিন্তা, আত্ম বিস্মৃতিকে দূরে ঠেলে দেওয়া উচিত। আমাদের সত্যের পথ, ধর্মের পথে চলা উচিত।’ পাশাপাশি এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালকৃষ্ণ হোলিকে ‘অহংকার মুছে ফেলার’ মাধ্যম হিসাবে তকমা দেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন