AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamralipta Express: দিঘা ঢোকার আগেই থেমে গেলে তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর এগোতে পারছে না, কেন?

Digha: বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আজও চলছে। আর এর মধ্যেই বড় খবর। বিদ্যুৎ সরবরাহের সমস্যার জেরে দিঘা ঢোকার মুখেই ট্রেনে বিপত্তি। পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায়, দিঘা ঢোকার আগে তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। সমস্যায় যাত্রীরা। প্রায় দীর্ঘ দু'ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল এই ট্রেন।

Tamralipta Express: দিঘা ঢোকার আগেই থেমে গেলে তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর এগোতে পারছে না, কেন?
তাম্রলিপ্ত এক্সপ্রেসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 1:16 PM
Share

তমলুক: ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া বুধবার ভোরে অন্ধ্র প্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূল বরাবর শুরু হয়। এর জেরে সংশ্লিষ্ট এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আজও চলছে। আর এর মধ্যেই বড় খবর। বিদ্যুৎ সরবরাহের সমস্যার জেরে দিঘা ঢোকার মুখেই ট্রেনে বিপত্তি। বৈদ্যি বন্ধ হয়ে যাওয়ায়, দিঘা ঢোকার আগে তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। সমস্যায় যাত্রীরা। প্রায় দীর্ঘ দু’ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই ট্রেন।

হাওড়া থেকে প্রতিদিনের মতোই তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়েছিল। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ঢোকার কথা ছিল তার। কিন্তু  দিঘা থেকে ১ কিলোমিটার দূরে হঠাৎ লোডশেডিং হয়ে যায়। ট্রেনে বন্ধ হয়ে যায় বিদ্যুতের সরবরাহ। এরপরই যাত্রী বোঝাই এক্সপ্রেস থেমে যায় মাঝ রাস্তায়। প্রায় দু’ঘণ্টা হয়ে গিয়েছে, এখনও চলছে না ট্রেন। এ দিকে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীদের একাংশ ট্রেন থেকে নেমে যান। ব্যাগ-লাগেজ নিয়ে সকলে হেঁটেই রওনা দিতে শুরু করেন গন্তব্যে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় অর্ণবের জন্য হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। কোনও ট্রেন ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার কোনও ট্রেন ৫ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে, ১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে না।এছাড়াও, ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। একইভাবে ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?