AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিঘা

দিঘা

ভ্রমণপিপাসু বাঙালির হাত-পাকানো থেকে ‘মুড সেট’ পছন্দের ঠিকানা একটাই। তা হল দিঘা। উইকেন্ডে বাড়তি সময় রয়েছে মানে চট করে দিঘা ভ্রমণে বেরিয়ে পড়ে বাঙালি। আর এই ঝোঁকের কথা মাথায় রেখেই গত কয়েক বছরে দিঘার ভোল বদলে দিয়েছে রাজ্য সরকার। যে দিঘায় এককালে হোটেল ছিল হাতেগোনা। সেই দিঘাতেই আজ তৈরি রয়েছে শতাধিক হোটেল। বিরাট বাজার। এমনকি, সাজ-শয্যাতেও নেই কোনও খামতি। ঝকঝকে পাথরে বাঁধানো হয়েছে উপকূলবর্তী এলাকা। নতুন রূপ পেয়েছে দিঘা। বেড়েছে পর্যটনও। মূলত, ভিড় জমিয়েছেন তরুণ-তরুণীরা। তবে ২০২৫ সাল থেকে একটা নতুন অধ্য়ায় শুরু হয়েছে এই দিঘার বুকে। পুরীর আদলেই সেখানে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে এবার দিঘা-মুখী হয়েছেন বয়স্করাও।

Read More

Digha: দিঘা-তাজপুরে উত্তাল সমুদ্র, দেখুন কী অবস্থা

Digha-Tajpur-এর পাশাপাশি উপকূলবর্তী অন্যান্য এলাকাতেও প্রশাসনের তরফে সতর্কতা জারি থাকতে পারে। সমুদ্র উত্তাল থাকলে জলে নামা, সাঁতার কাটা বা সমুদ্রের খুব কাছে যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়ে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে beach এলাকায় নিষেধাজ্ঞা ও নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং সতর্ক থাকা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ।

Digha: দিঘার সমুদ্রে নামার আগে সাবধান, বোল্ডারের ভিতর লুকিয়ে ছিল চন্দ্রবোড়া

Digha Snake Recover: এখানে উল্লেখ্য, এর আগেও দিঘায় বিষধর 'ইয়েলো-বেলি' সামুদ্রিক সাপের দেখা মিলেছিল। তবে এবার সৈকতের বোল্ডারে সরাসরি চন্দ্রবোড়া মেলায় ঝুঁকি আরও বাড়ল। পরিস্থিতি মোকাবিলায় পর্যটকদের জন্য বেশ কিছু জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

Digha: দিঘা জুড়ে পুলিশি অভিযান, দিতেই বেরিয়ে এল… চোখ কপালে পুলিশের

Digha Crime: স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই দিঘায় স্পা ব্যবসার আড়ালে অবৈধ কাজকর্ম চলছিল। অধিক ভাড়ার লোভে কিছু দোকান মালিকও তাঁদের দোকান এই ধরনের ব্যবসার জন্য ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, এই চক্রের সঙ্গে শুধু দিঘা নয়, কাঁথি, এগরা সহ পার্শ্ববর্তী এলাকারও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন।

Digha: আজ থেকেই বন্ধ হয়ে গেল দিঘার প্রধান আকর্ষণ! পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা

Deep Depression South Bengal: পরিস্থিতি মোকাবিলায় আলিপুর আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই চরম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। দিঘা মোহনা, শঙ্করপুর, সৌলা ও পেটুয়াঘাট সহ সমস্ত মৎস্যবন্দরেই ট্রলারগুলিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে রাখা হয়েছে।

Hotel in Digha: রথের আগে দিঘায় এসব কী চলছিল! আচমকা হানা দিয়েই ১০টি হোটেলকে নোটিস

Raid in Digha Hotel: তবে একের পর এক হোটেলে অভিযান চালিয়ে কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হয়েছে খাদ্য দফতরের আধিকারিকদের। সূত্রের খবর, একাধিক হোটেলের রান্না ঘরে দেখা গিয়েছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এমনকী অনেকের ক্ষেত্রেই বৈধ লাইসেন্সেরও দেখা মেলেনি।

Digha: দিঘা থেকে ফেরার পথে চরম বিপাকে পর্যটকরা, মাঝপথেই বড় বিভ্রাট

Digha Train: যাত্রীদের অভিযোগ, না রয়েছে পানীয় জল। না রয়েছে বাথরুমের ব্যবস্থা। ফলে তাঁদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। যদিও স্টেশন মাস্টারের দাবি, এই ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাঁদের।

Kolkata-Digha in AC Train: সামান্য খরচেই AC-তে শুয়ে এবার সোজা দিঘা, আর থাকছে না ট্রেন লেটের ঝামেলা! বড় সিদ্ধান্ত রেলের

Kolkata-Digha Train: এতদিন তাম্রলিপ্ত ও কান্ডারি এক্সপ্রেসের মধ্যে যেভাবে ট্রেনের বগি অদলবদল হতো, তাতে একটি ট্রেন কোনও কারণে লেট করলে পেছনের ট্রেনটিরও রওনা দিতে অনেক দেরি হয়ে যেত। কিন্তু নতুন এই আধুনিক পরিকল্পনায় ট্রেন দুটির বগির বিন্যাস সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে।

Ilish in Jamai Sasthi: ইলিশ নিয়ে বড় সুখবর! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গেল বড় বাধা

Hilsa fish for Jamai Shashthi: দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামল বলেন, “অনেক পাম্পেই একটা নির্দিষ্ট লিমিটের বেশি তেল মিলছিল না। কিন্তু অত অল্প তেলে তো মৎস্যজীবীদের চলবে না। এখন রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট বিভিন্ন তেল কোম্পানিগুলির সঙ্গে কথা বলেছে।”

Tight security in Digha: আগেই নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর থেকে, জামাইষষ্ঠীতে চেহারাই বদলে যাচ্ছে দিঘার

Digha in Jamai Sasthi: গত রবিবার দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের দফতরে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে জেলা প্রশাসনের কর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিঘাকে উন্নতমানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার পাশাপাশি নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন শুভেন্দু।

Suvendu on Digha Jagannath temple: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের

Digha: এ দিন পুরীর বিজেপি সাংসদ বলেন, "ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে এসেছি। একটি মন্দির হয়েছে দিঘায়। নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। আমাদের ভালো লাগে যত বেশি মন্দির হবে। কিন্তু এই নামে আপত্তি আছে। সনাতন ধর্মে চার ধাম আছে। এর বেশি নেই।"