AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Jagannath Temple: আচমকা বাড়িয়ে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা, কী হল এমন

Jagannath Temple: জানা যাচ্ছে, বুধবার জগন্নাথ মন্দিরের কাছেই মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে কেউ বা কারা ওড়িয়া ভাষায় হুমকি দিয়ে লিখে রেখেছে। বড় বড় অক্ষরে লেখা ছিল,'জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে'।

Digha Jagannath Temple: আচমকা বাড়িয়ে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা, কী হল এমন
দিঘা জগন্নাথ মন্দিরImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 13, 2025 | 3:10 PM
Share

দিঘা: স্বাধীনতা দিবসের আগে পুরীর মন্দিরে সন্ত্রাসী হামলার ছক। জগন্নাথ দেবের এই মন্দিরকে ধ্বংস করার হুমকি দেওয়া হয়েছে। পুরীর মন্দিরের এই খবর ছড়িয়ে পড়তেই এবার সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও। আরও জোরদার করে দেওয়া হয়েছে দিঘার মন্দিরের নিরাপত্তা।

জানা যাচ্ছে, বুধবার জগন্নাথ মন্দিরের কাছেই মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে কেউ বা কারা ওড়িয়া ভাষায় হুমকি দিয়ে লিখে রেখেছে। বড় বড় অক্ষরে লেখা ছিল,’জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে’। সেই লেখা নজরে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশে।

এ দিকে, পুরী মন্দিরে হুমকির সেই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের পক্ষে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে দিঘায়। ইতিমধ্যে দিঘা থানা, মোহনা থানা ও জগনাথধাম ফাঁড়িকে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। এমনি সময় যে নিরাপত্তা দেখা যায়, তার থেকেও বেশি নিরাপত্তা দেখা যাচ্ছে।

অপরদিকে, পুরীর দেওয়ালে লেখা নিয়ে পুলিশ ইতিমধ্যেই একজন যুবককে আটক করেছে বলে জানা যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুই কি ওই যুবক ছিলেন নাকি সঙ্গে আরও কেউ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে প্রশাসন।

Follow Us
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু