AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Lalla idols: গর্ভগৃহে স্থান পেল না যে রামলালা মূর্তিদুটি, সামনে এল তাদের ছবি, দেখুন

Ram Lalla idols: অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপনের জন্য তিনটি রামলালা মূর্তি তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত ভাস্কর অরুণ যোগীরাদের মূর্তিটি বেছে নেওয়া হয়েছে। গণেশ ভাট এবং সত্যনারায়ণ পান্ডের তৈরি মূর্তিদুটি কেমন দেখতে? কী হবে সেই মূর্তিদুটির?

Ram Lalla idols: গর্ভগৃহে স্থান পেল না যে রামলালা মূর্তিদুটি, সামনে এল তাদের ছবি, দেখুন
পাশাপাশি তিন রামলালা বিগ্রহের মুখImage Credit: Twitter
| Updated on: Jan 24, 2024 | 7:05 PM
Share

অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। কর্নাটকের মাইসুরুর ভাস্কর অরুণ যোগীরাজের খোদাই করা রামলালার ৫১ ইঞ্চি দীর্ঘ মূর্তিটি স্থাপন করা হয়েছে গর্ভগৃহে। রামভক্তরা মুগ্ধ অরুণ যোগীরাজের তৈরি এই মূর্তি দেখে। মূর্তিটির মুখে একদিকে যেমন এক পাঁচ বছরের শিশুর পবিত্রতা রয়েছে, তেমনই রয়েছে ঐশ্বরিক ভাবও। প্রাণ প্রতিষ্ঠার দিন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাম ভক্তরা মনে মনে রামলালার যে রূপ কল্পনা করতেন, তাই মূর্ত করে তুলেছেন অরুণ যোগীরাজ। তবে, রামলালার আরও দুটি মূর্তি তৈরি করা হয়েছিল গর্ভগৃহে স্থাপনের জন্য। এবার সামনে এল সেই দুই মূর্তির ছবিও।

আগেই রাম মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কর্তারা জানিয়েছিলেন, রাম মন্দিরের গর্ভগৃহে স্থপনের জন্য রামলালার তিনটি মূর্তি তৈরি করা হচ্ছে। অরুণ যোগীরাজ ছাড়া, বাকি মূর্তি দুটি তৈরি করেন কর্নাটকের সিরসির ভাস্কর গণেশ ভাট এবং রাজস্থানের জয়পুরের ভাস্কর সত্যনারায়ণ পান্ডে। ট্রাস্ট জানিয়েছিল, তিনটি মূর্তির মধ্যে যেটি পাঁচ বছর বয়সী শিশুর কোমলতাকে জীবন্ত করে তুলবে, সেটিই গর্ভহে স্থাপনের জন্য বেছে নেওয়া হবে। শেষ পর্যন্ত সেই কাজ করে দেখিয়েছেন অরুণ যোগীরাজ। ৩০০ কোটি বছরের পুরানো নীলচে কালো রঙের কৃষ্ণ শিলা দিয়ে মূর্তিটি তৈরি করেছেন তিনি।

পাশাপাশি তিন রাম বিগ্রহ – মাঝে অরুণ যোগীরাজের তৈরি মূর্তি, বাঁদিকে গণেশ ভাটের তৈরি মূর্তি, আর ডানদিকেরটি সত্যনারায়ণ পান্ডের তৈরি

মজার বিষয় হল, কর্নাটকের অপর ভাস্কর গণেশ ভাটও রামলালার একটি শ্যামল মূর্তিই (কালো রঙের) তৈরি করেছেন। মূর্তি তৈরিতে তিনি ব্যবহার করেছেন নেল্লিকারি পাথর। অরুণ যোগীরাজের মতোই গণেশ ভাটও একটি একক পাথর কেটে কেটে রামলালার মূর্তিটি তৈরি করেছেন। হোয়সল শৈলীতে মূর্তিটির পায়ের নীচে এবং পিছনে পদ্মের পাপড়ি খোদাই করা আছে। মূর্তির চারপাশে রয়েছে ব্রহ্মা, লক্ষ্মী, হনুমান, গরুড় ইত্যআদি মূর্তি।

অন্যদিকে, রাজস্থানের জয়পুরের শিল্পী সত্যনারায়ণ পান্ডে রামলালার মূর্তিটি তৈরি করেছেন সাদা মার্বেল পাথর দিয়ে। মূর্তিটি একটি খিলান বেষ্টিত। অরুণ যোগীরাজের তৈরি নির্বাচিত মূর্তিটির মতোই এই মূর্তির পাশের খিলানেও ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার খোদিত আছে। গণেশ ভাট এবং সত্যনারায়ণ পান্ডের তৈরি রামলালা মূর্তিদুটি দেখে রাম ভক্তরা প্রশংসা করেছেন। তবে, অনেকেই বলেছেন এই মবর্তিদুটিতে রামলালার বয়স কিছুটা বেশি বলে মনে হচ্ছে। গর্ভগৃহে স্থান না পেলেও, এই দুই মূর্তি রাম মন্দিরের অন্যান্য স্থানে স্থাপন করা হবে। সাদা মার্বেলের মূর্তিটি সম্ভবত মন্দিরের প্রথম তলে স্থাপন করা হবে। অপর মূর্তিটি কোথায় রাখা হবে, তা এখনও ঠিক করা হয়নি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা