AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Attack: পহেলগাঁওয়ের পাহাড়ে চড়ছে সেনা! তবে কি বদলা শুরু ভারতের?

Pahalgam Attack: এদিন তিনি বলেন, 'যারা এই ভাবে আমাদের উপর আঘাত এনেছে, তাদেরকে বলে রাখি, আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না, এমন শাস্তি আমরা দেব।'

Pahalgam Attack: পহেলগাঁওয়ের পাহাড়ে চড়ছে সেনা! তবে কি বদলা শুরু ভারতের?
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Apr 24, 2025 | 3:20 PM
Share

নয়াদিল্লি: বৈসরনের হামলার পর নতুন কোনও প্ল্যান কষছে ভারতীয় সেনা? বৃহস্পতিবার বিহারে পঞ্চায়েতরাজ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে বড় হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন তিনি বলেন, ‘যারা এই ভাবে আমাদের উপর আঘাত এনেছে, তাদেরকে বলে রাখি, আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না, এমন শাস্তি আমরা দেব।’ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরই প্রথমে মহড়া করে মিসাইল চালাল নৌসেনা। তারপরই আবার স্থলেপথেও তৎপর হল ভারতীয় সেনা।

সূত্রের খবর, বৈসরনে হামলার পাল্টা কিছু একটা ঘটতে চলেছে সেখানে। পহেলগাঁওয়ে পাইনের জঙ্গলে নেমে পড়েছে ভারতীয় সেনা। জোর তৎপরতার সঙ্গে তারা উঠছে পাহাড়ের উপরে। তবে বদলা শুরু করল ভারত? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রীর হুঙ্কারের পর সক্রিয় হয়েছে ভারতীয় নৌসেনাও। আরব সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। জানা গিয়েছে, ওই একই সময় মহড়া চালাচ্ছিল পাক নৌসেনা। তখনই মহড়ার মাঝে INS সুরাত থেকে পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হামলার পর থেকেই বিষিয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। বেছে বেছে হিন্দু নিধন। পর্যটকদের উপর হামলা। কাশ্মীরে আবার নতুন অধ্যায়। অবশ্য, এই চুপিসারে হামলার প্রতিবাদে চুপ থাকেনি ভারত। গতকাল থেকে তড়িঘড়ি অ্যাকশনে নেমেছে নয়াদিল্লি। ছিন্ন হয়েছে দুই দেশের সম্পর্ক। প্রথমে পাতে মেরে বাতিল হয়েছে সিন্ধু জল চুক্তি। এরপর কি তবে সরাসরি অ্যাকশনে সেনা। পায়ে পা মিলিয়ে ছুটছে তারা পাহাড়ের দিকে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত