AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi’s interview on TV9 network: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9-এ প্রধানমন্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার

PM Modi's interview on TV9 network: রাউন্ড টেবিলে উপস্থিত ছিলেন TV9 নেটওয়ার্কের ৬ সম্পাদক। তাঁদের চোখা চোখা প্রশ্নের জবাব দিয়েছেন মোদী। নির্বাচন থেকে রাম মন্দির- কথা বলেছেন সব ইস্যুতেও।

| Edited By: | Updated on: May 02, 2024 | 7:47 PM
Share

কলকাতা: দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9-এর মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের মাঝেই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একের পর এক প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার ‘রাউন্ড টেবিলে’ ছয় সম্পাদকের চোখা প্রশ্নবাণের মুখোমুখি হলেন মোদী। কথা বললেন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে। ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাসের নেতৃত্বে নয়া উচ্চতায় পৌঁছল সংস্থা। TV9 নেটওয়ার্কে দেওয়া সেই সাক্ষাৎকারের বিষয়ে অবগত করতে ‘এক্স মাধ্যমে’ একটি ভিডিয়ো প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারের এই বিশেষ ধরনের প্রশংসাও করেছেন তিনি। আজ, বৃহস্পতিবার রাত ৮ থেকে ১০টা, নেটওয়ার্কের সবকটি ভাষার চ্যানেলে দেখা যাবে সেই সাক্ষাৎকার।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে রাউন্ড টেবিলে উপস্থিত থাকছেন TV9 ভারতবর্ষ-এর সিনিয়র এক্সিকিউটিভ এডিটর নিশান্ত চতুর্বেদী, TV9 মারাঠি-র ম্যানেজিং এডিটর উমেশ কুমাওয়াত, TV9 তেলেগু-র ম্যানেজিং এডিটর ভেল্লালাচেরুভু রজনীকান্ত, TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, TV9-গুজরাটির চ্যানেল হেড কল্পক কেকরে এবং TV9 কন্নড়-এর চিফ প্রোডিউসার রঙ্গনাথ এস ভরদ্বাজ। Prime Minister and Five Editors- এই শিরোনামে সম্প্রচারিত হবে এই সাক্ষাৎকার।

এই সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদী। রাম মন্দিরের মতো ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি।

Follow Us