AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০০ মিলিয়ন ফলোয়ার্স! Instagram-এ সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী

PM Narendra Modi: ২০১৪ সালে ইন্সটাগ্রাম জয়েন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর অ্য়াকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেস হয়ে ওঠে। চমকপ্রদ তথ্য হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণ ফলোয়ার্স রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 

১০০ মিলিয়ন ফলোয়ার্স! Instagram-এ সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Feb 26, 2026 | 8:06 AM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও এক রেকর্ড। আজ, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম রাষ্ট্রনেতা হলেন, যার ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন ছুঁল। রাজনৈতিক নেতা হিসাবেও মোদীই একমাত্র, যার ১০ কোটি ফলোয়ার্স রয়েছে।

২০১৪ সালে ইন্সটাগ্রাম জয়েন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর অ্য়াকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেস হয়ে ওঠে। চমকপ্রদ তথ্য হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণ ফলোয়ার্স রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

তথ্য বলছে, রাষ্ট্রনেতাদের ইন্সটাগ্রাম ফলোয়ার্সের নিরিখে এক নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৪৩.২ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১৫ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট  লুলা ডা সিলভা, তাঁর ফলোয়ার্স ১৪.৪ মিলিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান রয়েছেন পঞ্চম স্থানে, ফলোয়ার্সের সংখ্যা ১১.৬ মিলিয়ন। ষষ্ঠ স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, তাঁর ৬.৪ মিলিয়ন ফলোয়ার্স আছে।

ভারতের বাকি রাজনৈতিক নেতাদের তুলনাতেও শত ক্রোশ এগিয়ে প্রধানমন্ত্রী মোদী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১৬.১ মিলিয়ন। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার্সের সংখ্যা ১২.৬ মিলিয়ন।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১