PM Modi Speech in Lok Sabha : হরমুজ় থেকে কীভাবে তেল আমদানি করছে ভারত, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi : আজ সংসদে প্রধানমন্ত্রী বলেন, "যুদ্ধ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ভারতীয়দের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে নয়া দিল্লি। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছি। তার মধ্যেও অনেকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন। তাঁদের পরিবারকে সাহায্য করা হচ্ছে। আহতদের চিকিৎসায় সাহায্য করা হচ্ছে। প্রভাবিত দেশগুলিকে ভারতীয়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও নম্বর চালু করা হয়েছে। সংকট পরিস্থিতি ভারতীয়দের সুরক্ষাই অগ্রাধিকার।"

নরেন্দ্র মোদীImage Credit: x
নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতে সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগের। আর তা ভারতের আর্থিক, বাণিজ্যিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে। অপ্রত্যাশিত চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের জন্য। তবে, তিনি জানিয়েছেন সব পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে ভারতের। আতঙ্কের কোনও কারণ এই মুহূর্তে নেই। হরমুজ় দিয়েও তেল আমদানিতে সচেষ্ট রয়েছে ভারত। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বার্তা, ভারত শান্তিরই পক্ষে। আলোচনা, কূটনীতিক মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে
আর কী বললেন প্রধানমন্ত্রী ?
- আজ সংসদে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ভারতীয়দের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে নয়া দিল্লি। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছি। কিন্তু এটাই দুর্ভাগ্যজনক যে তার মধ্যেও বহু ভারতীয়র মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাঁদের পরিবারকে সাহায্য করা হচ্ছে। আহতদের চিকিৎসায় সাহায্য করা হচ্ছে। প্রভাবিত দেশগুলিকে ভারতীয়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও নম্বর চালু করা হয়েছে। সংকট পরিস্থিতি ভারতীয়দের সুরক্ষাই অগ্রাধিকার।”
- পশ্চিম এশিয়া থেকে ৩ লাখ ৭৫ হাজার ভারতীয় ফিরেছেন। ইরান থেকে প্রায় এক হাজার ভারতীয় ফিরেছেন। তাঁদের মধ্যে ৭০০-র বেশি মেডিক্যাল ছাত্র রয়েছেন।
- ভারতে বড় মাত্রায় তেল, গ্যাস, সার-সহ প্রয়োজনীয় জিনিস হরমুজ দিয়ে সরবরাহ করা হয়। সেখানে হরমুজ় দিয়ে জাহাজ যাতায়াতে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের জন্য। পেট্রল-ডিজ়েল সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য যথাযথ চেষ্টা করেছে ভারত। ৬০ শতাংশ এলপিজি উৎপাদন বাড়ানো হয়েছে। গত ১১ বছরে ভারত ৪১ দেশের থেকে গ্যাস, তেল আমদানি করেছে।
- ভারতের কাছে ৫৩ লাখ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে। ৬৫ লাখের লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করা হচ্ছে।
- কৃষি ব্যবস্থাতেও নেতিবাচক প্রভাব পড়েনি। কৃষকদের আতঙ্কের কোনও কারণ নেই।
- দেশে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে।
Follow Us
