India’s First Hydrogen Train: বিদ্যুৎ বা ডিজেল নয়, জলে ছুটবে ট্রেন! প্রধানমন্ত্রীর হাত ধরে আজ থেকেই পথ চলা শুরু হাইড্রোজেন ট্রেনের

PM Modi Inaugurates Hydrogen Train: হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী মোদী। সোনিপত পর্যন্ত মোট ৩৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন। দিনে দুইবার রাউন্ড ট্রিপ করবে হাইড্রোজেন ট্রেন। 

India’s First Hydrogen Train: বিদ্যুৎ বা ডিজেল নয়, জলে ছুটবে ট্রেন! প্রধানমন্ত্রীর হাত ধরে আজ থেকেই পথ চলা শুরু হাইড্রোজেন ট্রেনের
একটু পরেই ছুটবে হাইড্রোজেন ট্রেন।Image Credit source: X

|

Jul 17, 2026 | 11:55 AM

জিন্দ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় রেলের ইতিহাসে ঘটল নয়া বিপ্লব। উদ্বোধন হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train)। হরিয়ানার জিন্দ (Jind) থেকে শুরু হচ্ছে এই ট্রেনের পথ চলা। চলবে সোনিপত (Sonipat) পর্যন্ত। জাপান, চিন, আমেরিকা ও জার্মানির পর ভারতেই প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হল।

বাকি আর পাঁচটা ট্রেনের থেকে অনেকটাই আলাদা হাইড্রোজেন ট্রেন। এর সবথেকে বড় বিশেষত্ব হল, এই ট্রেন চলবে ক্লিন এনার্জি প্রযুক্তিতে। কয়লা বা বিদ্যুৎ নয়, এই ট্রেন চলবে জলীয় বাষ্পে। অক্সিজেন ও হাইড্রোজেনের কেমিক্যাল রি-অ্যাকশনের মাধ্যমে, হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজিতে চলবে এই ট্রেন।

১২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেমে চলবে এই ট্রেন। এতে ট্রেন চলার সময় কেবল জলীয় বাষ্প নির্গত হবে। অর্থাৎ কোনও দূষণ হবে না বললেই চলে।  

হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী মোদী। সোনিপত পর্যন্ত মোট ৩৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ট্রেন। দিনে দুইবার রাউন্ড ট্রিপ করবে হাইড্রোজেন ট্রেন।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন হরিয়ানার জিন্দ থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। সোনিপত পৌঁছবে মাত্র দুই ঘণ্টায়, সকাল ৯ টা ৪০ মিনিটে। আবার সোনিপত থেকে ছাড়বে সকাল ১০ টা ৪০ মিনিটে , জিন্দে পৌঁছবে দুপুর একটায়।

এই ট্রেন উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে নবনির্মিত জলন্ধর ক্যান্টনমেন্ট রেলওয়ের উদ্বোধনও করবেন। একইসঙ্গে আরও ৭৫টি সংস্কার হওয়া রেল স্টেশনের উদ্বোধন করবেন ভার্চুয়াল মাধ্যমে।

প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে সন্ত রবিদাস এক্সপ্রেসের, যা অমৃতসর থেকে বারাণসী অবধি চলবে।

Follow Us