AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: গান্ধী স্মৃতিতে সর্বধর্ম প্রার্থনা সভায় মোদী, শুনলেন পড়ুয়াদের কথাও

PM Narendra Modi at Gandhi Smriti: এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী মোদী। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে সর্বধর্ম প্রার্থনাতেও অংশ নেন তিনি। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও গান্ধী স্মৃতিতে শ্রদ্ধা জানান।

PM Modi: গান্ধী স্মৃতিতে সর্বধর্ম প্রার্থনা সভায় মোদী, শুনলেন পড়ুয়াদের কথাও
গান্ধী জয়ন্তীতে গান্ধী স্মৃতিতে স্কুলপড়ুয়াদের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Oct 02, 2026 | 9:22 PM
Share

নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে পালিত হল গান্ধী জয়ন্তী। শুক্রবার নয়াদিল্লির গান্ধী স্মৃতিতে বিশেষ সর্বধর্ম প্রার্থনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সত্য, শান্তি ও অহিংসার আদর্শ স্মরণ করেন তিনি। প্রার্থনা সভায় স্কুল পড়ুয়া ও শিল্পীরা ভজন পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সেখানে উপস্থিত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে হাত মেলান এবং বেশ কিছুটা সময় কাটান তিনি। পরে সংবিধান সদনেও মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মোদী। সেখানেও উপস্থিত ছিল বহু স্কুল পড়ুয়া।

এর আগে এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে সর্বধর্ম প্রার্থনাতেও অংশ নেন তিনি। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও গান্ধী স্মৃতিতে শ্রদ্ধা জানান। স্বাধীনতা আন্দোলনে গান্ধীর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের বার্তা স্মরণ করেন তিনি।

১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ভারত ছাড়ো আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি সংগঠিত হয়। গান্ধীর অহিংসার দর্শনকে স্মরণ করে প্রতি বছর ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবসও পালন করা হয়।

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও পালিত হয়। বিজয় ঘাটে তাঁকে শ্রদ্ধা জানান মোদী। ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন শাস্ত্রী। ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগানের জন্যও তিনি বিশেষভাবে স্মরণীয়।

Follow Us
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত