AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুধা মূর্তি থেকে শ্রেয়া ঘোষাল, মাধবনকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর, কী করতে হবে তাঁদের?

Fight Against Obesity: প্রধানমন্ত্রী মোদী আজ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা, অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের, অলিম্পিক পদকজয়ী ভারত্তোলক মীরাবাই চানুকে নমিনেট করেন ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এছাড়াও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, অভিনেতা মাধবনকেও লড়াইয়ে সামিল হতে বলেন।

সুধা মূর্তি থেকে শ্রেয়া ঘোষাল, মাধবনকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর, কী করতে হবে তাঁদের?
মোদীর চ্যালেঞ্জ। কী করতে হবে ১০ জনকে?Image Credit: PTI
| Updated on: Feb 24, 2025 | 10:09 AM
Share

নয়া দিল্লি:  দেশে বাড়ছে ওবেসিটি। অতিরিক্ত ওজন বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, খাবারে কম তেল ব্যবহার এবং ওবেসিটির বিরুদ্ধে লড়াই শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, পরিবারের প্রতি এটা আমাদের দায়িত্বও।

অতিরিক্ত ওজন বা ওবেসিটি থেকে উচ্চ রক্তচাপ, মধুমেহ, হার্টের সমস্যা সহ একাধিক রোগ হয়। এই ওবেসিটির বিরুদ্ধে লড়াই করার ডাক দেন প্রধানমন্ত্রী। খাদ্য়াভাসে পরিবর্তন, রোগের বিরুদ্ধে লড়াইকে দৈনন্দিন জীবনে যোগ

আজ, সোমবার প্রধানমন্ত্রী ১০ জনের নাম উল্লেখ করেন, তাদের ডাক দেন ওবেসিটির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভোজ্য তেল ব্যবহার কমানোর জন্য। তাদেরও অনুরোধ করেন যে সকলে যেন আরও ১০ জনের নাম মনোনীত করতে।

প্রধানমন্ত্রী মোদী শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা, অলিম্পিক পদকজয়ী শুটার মনু ভাকের, অলিম্পিক পদকজয়ী ভারত্তোলক মীরাবাই চানুকে নমিনেট করেন ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এছাড়াও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, অভিনেতা মাধবন, মোহনলাল, সুধা মূর্তি ও নিরাহুয়া হিন্দুস্তানির নামও উল্লেখ করেন।

Follow Us