PM Modi in Sweden: সুইডেনে উষ্ণ আতিথেয়তায় ভাসলেন প্রধানমন্ত্রী মোদী, কী কী চুক্তি হল?
India Sweden agreements: দুই দিনের সফরে রবিবার সুইডেনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বাঙালি অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথের লেখা দু’টি কবিতার প্রতিলিপি তুলে দেন সুইডেনের প্রধানমন্ত্রী। সুইডেনের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে।

নয়া দিল্লি: পাঁচ দেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সফর শেষে তারই স্মৃতিচারণ করলেন তিনি। সুইডেনে সফর কেমন ছিল তাঁর, তাই তুলে ধরলেন নিজের কলমে। কী বললেন?
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্য়ান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, “সুই়ডেনে আমার সফর দুই দেশের সম্পর্কের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ফলাফল এনেছে। কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ক্ষেত্রে জয়েন্ট ইনোভেশম পার্টনারশিপ ২.০ এবং ভারত-সুইডেন টেকনোলজি এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স করিডর লঞ্চ করা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমি সুইডেনের মানুষ, সুইডেন সরকার এবং প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে ধন্যবাদ জানাতে চাই তাদের উষ্ণ আতিথেয়তা এবং বন্ধুত্বের জন্য।”
My visit to Sweden was marked by several important outcomes that will add new momentum to India-Sweden relations.
From elevating our ties to a Strategic Partnership, launching the Joint Innovation Partnership 2.0 and the India-Sweden Technology and Artificial Intelligence… pic.twitter.com/KhzfaXbSey
— Narendra Modi (@narendramodi) May 18, 2026
দুই দিনের সফরে রবিবার সুইডেনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বাঙালি অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথের লেখা দু’টি কবিতার প্রতিলিপি তুলে দেন সুইডেনের প্রধানমন্ত্রী। সুইডেনের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে। সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’-এ ভূষিত করা হয় প্রধানমন্ত্রী মোদীকে।
