Priyanka Chopra: রামলালার আশীর্বাদ নিতে সপরিবারে অযোধ্যায় ‘দেশি গার্ল’, দেখুন ভিডিয়ো

Priyanka Chopra at Ram Mandir: প্রিয়াঙ্কা জন্স। নামটা ক'জন চেনেন? তবে 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া আজও অনেকের হার্টথ্রব। ১০ দিনের ছুটিতে দেশে ফিরেছেন প্রিয়ঙ্কা চোপড়া সঙ্গে ছোট্ট মালতি। এখনও হাঁটতে শেখেনি। সেই শিশুকন্যা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি ভারতে এসেছেন প্রিয়ঙ্কা-হাবি নিক জন্সও।

Priyanka Chopra: রামলালার আশীর্বাদ নিতে সপরিবারে অযোধ্যায় দেশি গার্ল, দেখুন ভিডিয়ো
স্বামী, সন্তানের সঙ্গে অযোধ্যার রাম মন্দিরে। Image Credit source: twitter

|

Mar 21, 2024 | 2:08 PM

নয়া দিল্লি: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অযোধ্যা রাম মন্দির। এবার সপরিবারে সেই মন্দির ঘুরে গেলেন দেশি গার্ল। নিলেন রামলালার আশীর্বাদ।

‘দেশি গার্ল’ বলতে নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা জন্স। নামটা ক’জন চেনেন? তবে ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়া আজও অনেকের হার্টথ্রব। ১০ দিনের ছুটিতে দেশে ফিরেছেন প্রিয়ঙ্কা চোপড়া সঙ্গে ছোট্ট মালতি। এখনও হাঁটতে শেখেনি। সেই শিশুকন্যা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্প্রতি ভারতে এসেছেন প্রিয়ঙ্কা-হাবি নিক জন্সও। তারপর বুধবার স্বামী, সন্তানকে সঙ্গে নিয়ে অযোধ্যার রামলালার মন্দির দর্শন করলেন প্রিয়াঙ্কা জন্স চোপড়া। এদিন রাম মন্দিরে প্রিয়ঙ্কাকে দেখা গেল একেবারে অন্য রূপে।

মন্দিরে পুজো দেওয়ার সময় সাম্প্রতিককালে বলিউড দাপানো নায়িকার পরনে ছিল হলুদ শাড়ি। এখন বসন্ত। হয়তো তাই এই পরিধান। মেয়ে সেজে ছিল ফুলছাপ চুড়িদারে। আর কুর্তা পাজামায় নিক সাহেবকে এক্কেবারে দেশি বর লাগছিল।

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সময়ই প্রিয়ঙ্কা আমন্ত্রণ পেয়েছিলেন। তবে কাজ থাকার জন্য আসতে পারেননি। তবে দেশে এসেই ছুটে গিয়েছেন রামলালার দর্শনে।

ঘরে -বাইরে এখন ব্যস্ত সিডিউল প্রিয়ঙ্কার। ছবি নয়, অন্য প্রজেক্ট আছে তাঁর হাত। কিন্তু , ফের কি বলিউডে দেখা যাবে তাঁকে? এতো কাজের ফাঁকে বলি পরিচালক ফারহান আখতারের বাড়িতে দেখা গিয়েছে তাঁকে। যদিও এটা নিছক সৌজন্য সাক্ষাৎকার বলেছেন। তবে গুঞ্জন ফারহানের আসন্ন ‘জি লে জারা’ ছবিতে বলিউডে কাম ব্যাক করতে পারেন প্রিয়াঙ্কা জন্স চোপড়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us