Punjab Municipal Election Results: একাই ১০০ না, প্রায় ৫০! পঞ্জাবে বিরাট জয় AAP-র, নির্দলের থেকেও কম ভোট পেল বিজেপি!

AAP Punjab Election Victory: আম আদমি পার্টির পুরসভা নির্বাচনে জয়ের খবর পেতেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় কনভেনার অরবিন্দ কেজরীবাল জনগণকে ধন্যবাদ দেন, নাম না করে কটাক্ষ করেন বিজেপিকে। বলেন, "ইডি পার্টি ধুয়ে-মুছে ফাঁস হয়ে গিয়েছে।"

Punjab Municipal Election Results: একাই ১০০ না, প্রায় ৫০! পঞ্জাবে বিরাট জয় AAP-র, নির্দলের থেকেও কম ভোট পেল বিজেপি!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 30, 2026 | 7:26 AM

অমৃতসর: দিল্লিতে ভরাডুবি হলেও, পঞ্জাবে ঘুরে দাঁড়াল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। পঞ্জাবের পুরসভা নির্বাচনে (Punjab Municipal Election) বিপুল জয় পেল আম আদমি পার্টি। ৪৮ শতাংশ পুরসভার ওয়ার্ডেই জয়ী হয়েছে আপ (AAP)। ৯০০-রও বেশি আসন পেয়েছে কেজরীবালের দল। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress)। সেখানেই তুলনামূলকভাবে খারাপ ফল বিজেপির BJP)। পঞ্চম স্থান অধিকার করেছে তারা।

শুক্রবার পঞ্জাবে পুরসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ১৯৭৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই ৯৫৭টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে ৩৯৭টি আসনে। চতুর্থ স্থান পেয়েছে নির্দল প্রার্থীরা, তারা ২৫১টি আসনে জয়ী হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে শিরোমণি আকালি দল, তারা ১৯১ আসনে জয়ী এবং বিজেপি ১৬৭টি আসনে জয়ী হয়ে পঞ্চম স্থান  পেয়েছে। বিএসপি পেয়েছে মাত্র ৭টি আসন।

আম আদমি পার্টির পুরসভা নির্বাচনে জয়ের খবর পেতেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় কনভেনার অরবিন্দ কেজরীবাল জনগণকে ধন্যবাদ দেন, নাম না করে কটাক্ষ করেন বিজেপিকে। বলেন, “ইডি পার্টি ধুয়ে-মুছে ফাঁস হয়ে গিয়েছে। এই ইডি পার্টি যারা এতদিন ছোট ছোট ব্যবসায়ীদের দোকান-বাড়িতে তল্লাশি চালিয়েছে, তাদের জবাব দিয়েছে সাধারণ মানুষ।”

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই সাফল্যের পর বলেছে, “ঘৃণার রাজনীতি পরাজিত হয়েছে।”

প্রসঙ্গত, পঞ্জাবের জন্য এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল কারণ আগামী বছর, ২০২৭ সালেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। একদিকে যেখানে আম আদমি পার্টি নিজেদের গদি ধরে রাখতে মরিয়া, সেখানে বিজেপিও পাখির চোখ বানিয়ে নিয়েছে পঞ্জাবকে। শেষ পর্যন্ত কী হয়, তা আপাতত আগামী বছরই দেখা হবে।

Follow Us