AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kumar Vishvas : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জের, প্রাক্তন আপ নেতার ঘরে হানা পঞ্জাব পুলিশের

Kumar Vishvas : গত পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় কেজরীবালের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগ করেছিলেন প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাস। এইবার পঞ্জাব পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল।

Kumar Vishvas : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জের, প্রাক্তন আপ নেতার ঘরে হানা পঞ্জাব পুলিশের
ফাইল ছবি
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 4:34 PM
Share

চণ্ডীগড় : আম আদমি পার্টি (AAP) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এক সময় আপের এক সক্রিয় নেতাও ছিলেন। এবার প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাসের বাড়িতে হানা দিল পঞ্জাব পুলিশ। তাঁর নামে মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কুমার বিশ্বাস কেজরীবালের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, আপ প্রধানের সঙ্গে পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের যোগ রয়েছে।

নাম না করে প্রাক্তন আপ নেতা অভিযোগ করেছিলেন যে, অরবিন্দ কেজরীবাল খালিস্তানদের তৈরি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হতে চান। কেজরীবালের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের যোগের অভিযোগ তুলেছিলেন কুমার। এবং বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরাও বৈঠকের জন্য তাঁর বাড়িতে উপস্থিত হয় বলে অভিযোগ করেছিলেন কুমার। এমনকি পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময়ও এই অভিযোগকে হাতিয়ার করেছিল বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কণ্ঠে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে অরবিন্দের যোগ থাকার অভিযোগ শোনা গিয়েছিল।

বুধবার সকালে কুমার বিশ্বাসের বাড়িতে যায়। তাঁকে তদন্তের জন্য সাহায্য় করার আর্জি জানানো হয়েছে। পঞ্জাব পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে। কুমার বিশ্বাসের বিরুদ্ধে থানায় এফআইআর ও দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন যে, তিনি পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় আপ সমর্থকদের সঙ্গে এক গ্রামে প্রচার করতে গিয়েছিলেন। সেই সময় কিছু মাস্ক পরিহিত ব্যক্তি তাঁদের বাধা দেয় এবং তাঁদের খালিস্তানি বলে দাগিয়ে দেয়। তারপর এরকম ঘটনা ঘটতেই থাকত। কুমার বিশ্বাস আপ প্রধান অরবিন্দ কেজরীবাল সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করার পর থেকেই এরকম ঘটনা ঘটতেই থাকছে বলে অভিযোগকারী জানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই কুমার বিশ্বাসকে নোটিস পাঠিয়েছে পঞ্জাব পুলিশ। এবং আত্মপক্ষ সমর্থনের জন্য প্রমাণ পেশ করতে বলা হয়েছে। অন্যদিকে, বিরোধীরা পঞ্জাব পুলিশের এই পদক্ষেপে আপকে আক্রমণ করেছে। পঞ্জাব সরকারকে আক্রমণ করেছে বিরোধী শিবির অভিযোগ করেছে যে, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশের অপব্যবহার করছে আপ। কুমারের বাড়ি পুলিশ যাওয়ার পরেই কংগ্রেস নেতা আলকা লাম্বা টুইট করে দাবি করেছেন যে, পঞ্জাব পুলিশ তাঁর ঘরেও পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন : The Delhi Files : কাশ্মীর ফাইলসের পর বিবেকের ‘দিল্লি ফাইলস’ নিয়ে বাড়ছে বিতর্ক, ছবির প্লট নিয়ে কড়া নিন্দা শিখ সংগঠনের

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?