AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raghav Chadha: ‘আমাদের দল ছাড়তে বাধ্য করেছে…’ আপ ছাড়তেই বিস্ফোরক রাঘব চড্ডা

Raghav Chadha attacks Kejriwal : আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাঘব চড্ডা বলেন, "যাঁরা নিজেদের রক্ত জল করে আম আদমি পার্টিকে গড়ে তুলেছেন এবং অনেক আশা নিয়ে দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা হয় দল ছেড়ে দিয়েছেন অথবা ছাড়ার প্রক্রিয়ায় আছেন। প্রত্যেক পরিশ্রমী ও একনিষ্ট ব্যক্তিই মনে করেন যে দলে কোনও সুযোগ নেই।"

Raghav Chadha: 'আমাদের দল ছাড়তে বাধ্য করেছে...' আপ ছাড়তেই বিস্ফোরক রাঘব চড্ডা
রাঘব চড্ডাImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 25, 2026 | 5:44 PM
Share

নয়া দিল্লি : বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চড্ডা-সহ ৭ আপ সাংসদ। যাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। আপ ছাড়তেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন দলত্যাগী সাংসদরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এবার রাঘব চড্ডা দাবি করলেন, তাঁদের দল ছাড়তে বাধ্য করা হয়েছে। তার জন্য দায়ী কেজরীবালের নীতি। একইসঙ্গে দাবি করেছেন ভুল পথে এগোচ্ছে আম আদমি পার্টি।

ছয় সাংসদকে বৈঠকে ডাকেন কেজরীবাল 

গতকালই দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাঘব চড্ডা। এছাড়াও দলত্যাগী আরও ছয়জন সাংসদ হলেন সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, হরভজন সিং, রাজিন্দর গুপ্ত, স্বাতী মালিওয়াল এবং বিক্রম সাহনে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাঘব বিজেপিতে যেতে পারেন, তা আগেই আঁচ করা গিয়েছিল। তাঁর সঙ্গে যে আরও ছয় সাংসদের মধ্যেও অসন্তোষ তৈরি হচ্ছে, তা টের পেয়েই একটি বৈঠকের ডাক দিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। শুক্রবার সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে খবর, সেই বৈঠক হওয়ার আগেই বিজেপিতে যোগ দেন ওই সাংসদরা। জানা গিয়েছে, ছয়জন সাংসদের মধ্যে পাঁচ জনকে পরের দফায় আবার রাজ্যসভায় পাঠানোর কথা দিয়েছিলেন। কিন্তু, তার আগেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন।

রাঘব চড্ডা কী বলছেন ?

আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাঘব চড্ডা বলেন, “যাঁরা নিজেদের রক্ত জল করে আম আদমি পার্টিকে গড়ে তুলেছেন এবং অনেক আশা নিয়ে দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা হয় দল ছেড়ে দিয়েছেন অথবা ছাড়ার প্রক্রিয়ায় আছেন। প্রত্যেক পরিশ্রমী ও একনিষ্ট ব্যক্তিই মনে করেন যে দলে কোনও সুযোগ নেই।” এরপরই তাঁরা দাবি করে, তাঁরা দল ছাড়তে বাধ্য হয়েছেন। রাঘব চড্ডা বলেন, “আমাদের দল ছাড়তে বাধ্য করা হয়েছে। কেজরীবালের নীতির কারণেই দল ছেড়েছি। কেজরীবাল নেতৃত্বাধীন আম আদমি পার্টি ভুল পথে এগোচ্ছে এবং এর সঙ্গে আর কেউ যুক্ত থাকতে চায় না।”

রাঘব চড্ডার আরও দাবি, দলটি দুর্নীতিগ্রস্থের হাতে পড়েছে। শিশমহল বিতর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। রাঘব চড্ডার দাবি, শিশমহলের বিতর্কের কারণেই কেজরীবালের জনপ্রিয়তা কমেছে। দিল্লি বিধানসভা নির্বাচনেও আপের পরাজয়ের কারণ এটাই বলে মনে করছেন রাঘব।

Follow Us