Rahul Gandhi on Supreme Court: ‘আশা করি সুপ্রিম কোর্ট নিজের ভূমিকা পালন করবে’, পিটিশন দেওয়ার পর বললেন রাহুল গান্ধী
Rahul Gandhi: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ও এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় পথে নেমেছে বিরোধী জোটের সদস্যরা। লাগাতার বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীদের। পাশে হেঁটেছে নেহা বোরার তো প্রতিবাদী মুখ। এরই মাঝে মঙ্গলবার রাহুল গান্ধীর বাসভবনে বসেছিল চা চক্র।

নয়া দিল্লি: ‘আজ নাহলে কাল, কাল নাহলে পরশু, পরশু না হলে এক মাস কিংবা তিন মাস পর। এক বছর বা দু বছরও হতে পারে, কিন্তু থামব না।’ মঙ্গলবার ইন্ডি জোটের প্রতিনিধিদের পাশে নিয়েই এই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বারবার জোটের প্রতিনিধিদের ‘টিম’ বলে উল্লেখ করলেন তিনি। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট (Supreme Court) ও দেশের প্রধান বিচারপতির ভূমিকার কথাও উল্লেখ করলেন তিনি।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ও এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় পথে নেমেছে বিরোধী জোটের সদস্যরা। লাগাতার বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীদের। পাশে হেঁটেছে নেহা বোরার তো প্রতিবাদী মুখ। এরই মাঝে মঙ্গলবার রাহুল গান্ধীর বাসভবনে বসেছিল চা চক্র। উপস্থিত ছিলেন তেজস্বী যাদব, ডি রাজা, মহুয়া মৈত্রের মতো নেতা-নেত্রীরা। আইসা নেত্রী নেহা বোরাও উপস্থিত ছিলেন এদিন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, “গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লড়াই করছি একসঙ্গে। সরকার চায়, মানুষ তাদের কথা বলতে পারবে না। আমরা এটাকে চ্যালেঞ্জ করতে চাই।” প্রতিবাদ যে জারি থাকবে, সেই বার্তা স্পষ্ট করে দিয়ে রাহুল গান্ধী বলেন, “আমরা একযোগে মানুষকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। কীভাবে করব, সেটা বলব না। তাহল তো সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে।”
সব শেষে রাহুল বলেন, “আমি সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি তথা দেশের বিচার ব্যবস্থাকে সম্মান করি। তাঁদের বিশেষ ভূমিকা আছে। আশা করি, তাঁরা সেই ভূমিকা পালন করবেন নেবে। তবে কোনও প্রতিষ্ঠান যাই করুক না কেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতিবাদ জারি থাকবে।” সোমবারই বেশ কয়েক দফা দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন রাহুল গান্ধী ও জোটের প্রতিনিধিরা। সেই আবেদন সোমবার গৃহীতও হয়েছে।
