
নয়া দিল্লি: অযোধ্যার রাম মন্দিরে ‘পাপ কাজ’। রাম মন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা চুরির অভিযোগ (Ram Mandir Donation Theft)। এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে আরএসএসের তরফে বলা হল, এই ঘটনা লক্ষ লক্ষ রাম ভক্ত এবং হিন্দু সমাজের আস্থা-ভরসায় আঘাত করেছে।
শুক্রবার, ৩ জুলাই আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বিবৃতিতে বলেন যে রাম মন্দিরের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এই ঘটনায় দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেন। রাম মন্দিরের ম্যানেজমেন্ট নিয়ে আরও স্বচ্ছতার দাবিও জানান।
এ দিন দত্তাত্রেয় হোসাবলে বলেন যে রাম মন্দির হিন্দু সমাজের জন্য বিশ্বাস ও আস্থার প্রতীক। তিনি বলেন, “বাকি হিন্দু সমাজের মতো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আশা করে যে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট এই নিন্দাজনক ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে এবং মন্দিরের ম্যানেজমেন্ট ও প্রশাসনিক দিকে যাবতীয় খামতি পূরণ করতে পদক্ষেপ করবে। শ্রীরামের ভক্তদের বিশ্বাস যাতে অটুট থাকে, তার জন্য এই পদক্ষেপ প্রয়োজনীয়। সমস্ত সংশয় দূর করা উচিত।”
Statement issued by Dattatreya Hosabale, Sarkaryavah (General Secretary) of the Rashtriya Swayamsevak Sangh (RSS).
New Delhi, July 3, 2026The grand temple constructed at the Shri Ram Janmabhoomi has become a center of reverence, faith, and devotion for the entire Hindu society,… pic.twitter.com/ppdkc8kuwU
— RSS (@RSSorg) July 3, 2026
এরপরই দত্তাত্রেয় হোসাবলে দাবি করেন যে হিন্দু বিরোধী ও দেশ বিরোধী শক্তি এই দুঃখজনক ঘটনাকে নিয়ে হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। হিন্দু সমাজকে তিনি ধৈর্য্য ধরতে এবং কঠিন সময়ে নিজেদের সংযত রাখতে অনুরোধ করেন।
তিনি বলেন, “আমাদের বিশ্বাস যে সঠিক আর্থিক ম্যানেজমেন্ট, নির্ভুল ও স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র হিন্দু সমাজের বিশ্বাস ও ভরসাকে রক্ষা করবে।”