AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Russia: তৈলভাণ্ডার রাশিয়ায় জ্বালানি সংকট! ‘বন্ধু’ দেশে পেট্রোল যোগান দিচ্ছে ভারত

Russia buying gasoline from India: গরমকালে রাশিয়ায় জ্বালানির চাহিদা বেড়েছে। প্রতিদিন অন্তত ১ লক্ষ ১০ হাজার টন পেট্রোলের চাহিদা থাকে। কিন্তু, তৈল শোধনাগারগুলিতে হামলার ফলে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা অনুযায়ী ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। এছাড়া, খুচরো দামে রেকর্ড বৃদ্ধি দেখা গিয়েছে।

India-Russia: তৈলভাণ্ডার রাশিয়ায় জ্বালানি সংকট! 'বন্ধু' দেশে পেট্রোল যোগান দিচ্ছে ভারত
মোদী-পুতিনImage Credit: Tv9 Bangla
| Updated on: Jul 03, 2026 | 8:10 AM
Share

নয়া দিল্লি/ মস্কো: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতকে তেল দিয়ে সাহায্য করেছে রাশিয়া (Russia)। এবার সেই রাশিয়াই জ্বালানি সংকটে। জানা গিয়েছে, ইউক্রেনের (Russia-Ukraine War) যুদ্ধের কারণে পুতিনের (Vladimir Putin) দেশের একাধিক তৈল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। ‘বন্ধু’ দেশের এই সংকটে এবার পাশে দাঁড়াল ভারত। রয়টার্স সূত্রে খবর, রাশিয়া সমুদ্রপথে ভারতের থেকে গ্যাসোলিন বা পেট্রোল আমদানি (Russia reportedly buying gasoline from India) শুরু করেছে।

কত পেট্রোল পাঠানো হয়েছে রাশিয়ায়?

সূত্রের খবর, ইতিমধ্যেই ৬০ হাজার মেট্রিক টনেরও বেশি পেট্রোল বা গ্যাসোলিন ভারত থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। অন্য একটি সূত্রের দাবি, দু’টি ট্যাঙ্কারে এই জ্বালানি পাঠানো হয়েছে। প্রত্যেক ট্যাঙ্কারে ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রোল ছিল বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে তা ৬০ থেকে ৮০ মেট্রিক টন গ্যাসোলিন হতে পারে। উল্লেখ্য, জুন মাসেই রাশিয়ার থেকে প্রতিদিন প্রায় ২.৭০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।

অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, জ্বালানির ঘাটতি মেটাতে রাশিয়া প্রতি মাসে প্রায় ৪ লক্ষ টন পেট্রোল বিভিন্ন দেশ থেকে আমদানি করার পরিকল্পনা করেছে। এর মধ্যে বেলারুশও রয়েছে, যারা ইতিমধ্যেই কয়েক মাস ধরে রেলপথে রাশিয়ায় পেট্রোল সরবরাহ করছে।

গরমে বেড়েছে জ্বালানির চাহিদা

গরমকালে রাশিয়ায় জ্বালানির চাহিদা বেড়েছে। প্রতিদিন অন্তত ১ লক্ষ ১০ হাজার টন পেট্রোলের চাহিদা থাকে। কিন্তু, তৈল শোধনাগারগুলিতে হামলার ফলে উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা অনুযায়ী ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। এছাড়া, খুচরো দামে রেকর্ড বৃদ্ধি দেখা গিয়েছে।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশজুড়ে জ্বালানির ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলার জেরে কয়েকটি অঞ্চলে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। তবে তিনি এও জানান, পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে।

আইনে সংশোধনী

জ্বালানি সংকট মোকাবিলায় গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্ট কর আইনে সংশোধনীও অনুমোদন করেছে। নতুন ব্যবস্থায় ভারত থেকে জ্বালানি আমদানির খরচ ও মূল্যকে ভিত্তি করে আমদানি ভর্তুকি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

জুনে রাশিয়ার থেকে ভারতের রেকর্ড তেল আমদানি

রাশিয়ার থেকে তেল আমদানি করে ভারত। মাঝে অবশ্য ট্রাম্পের শুল্কবাণের জেরে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছিল নয়া দিল্লি। তবে, পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে ফের রাশিয়ার থেকে তেল আমদানি বাড়ানো হয়। জানা গিয়েছে, জুন মাসে ভারত রাশিয়ার থেকে প্রতিদিন প্রায় ২.৭০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। যা সর্বকালের সর্বোচ্চ। জুনে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি রাশিয়ার থেকে এসেছে।

Follow Us